বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ‘পাবলিক হেলথ : স্কোপ এন্ড চ্যালেঞ্জেস ফর বাংলেদেশ’ শীর্ষক সেমিনার

স্থায়ী সনদপ্রাপ্ত অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে “পাবলিক হেলথ : স্কোপ এন্ড চ্যালেঞ্জেস ফর বাংলেদেশ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এর হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

মাস্টাস অব পাবলিক হেলথ বিভাগ কর্তৃক আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ড. এম. ইকবাল আর্সলান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. রফিক উদ্দিন আহমেদ, সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব লিয়াকত সিকদার।

কীনোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেন এর পাবলিক হেলথ বিশেষজ্ঞ ড. ফরহাদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির প্রফেসর ড. এম আতিকুল হক ও এ্যাসিসটেন্ট প্রফেসর ড. এম. মারুফ হক খান।

এসময় প্রধান অতিথি বলেন, ‘খাদ্য অভ্যাস এর কারণে আমারা নানা ধরণের রোগে আক্রান্ত হচ্ছি প্রতিদিন। তাই সুস্থ্য ও সুন্দর জীবন ধারণের জন্য খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। জনস্বাস্থ্যের অনুকুলে পাবলিক হেলথ পলিসি প্রনয়নের জন্য পলিসি মেকারদের এগিয়ে আসতে হবে।’

সভাপতির বক্তব্যে লিয়াকত সিকদার বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে সকলের জন্য সমান চিকিৎসার সুযোগ সৃষ্টি নিশ্চিত করতে হবে। মানুষ যেনো ভোগান্তির শিকার না হন। সাধারণ মানুষ প্রতিবছর শত কোটি টাকা শুধু চিকিৎসা বাবদ বিদেশে গিয়ে খরচ করেন, যা সত্যি দুঃখজনক। দেশের চিকিৎসা সেবার উপর আস্থা ফিরিয়ে আনতে হবে।’

সেমিনারে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. কামরান চৌধুরী, আইএমসি এডভাইজর জনাব শাহারুল আলম মিনা এবং এমপিএইচসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার