শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে বেনাপোল স্থলবন্দরে অবৈধ অনুপ্রবেশ ও দালাল মুক্ত করলো বিজিবি

দীর্ঘ অপেক্ষার পর বেনাপোল চেকপোস্ট সীমান্ত এলাকার শূণ্য রেখায় অবস্থিত আইসিপি ক্যাম্প সংলগ্ন স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালকে দালালচক্র মুক্ত করা হয়েছে।

যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়ন কঠোর পদক্ষেপ গ্রহন করেছে। স্থানীয় বিভিন্ন বাস-ট্রাক, মাইক্রোবাস, অটোরিক্সা সমিতির সভাপতিসহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সমন্বয়ের মাধ্যমে প্যাসেঞ্জার টার্মিনালে এসে কেউ ভিড় জমাতে পারবে না এবং অহেতুক কেউ ঘোরাফেরা করতে পারবে না এমন নির্দেশনা দেয়া হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, দীর্ঘদিন যাবত বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালটি দালাল চক্রের দখলে ছিল। যার কারনে ভারত ও বাংলাদেশে যাতায়াতকারী যাত্রীগণ প্রতিনিয়ত বিভিন্ন প্রকার হয়রানির শিকার হতো। সার্বক্ষনিক বিজিবি সদস্যগনের নজরদারীর মাধ্যমে দালাল চক্রের সদস্যদের বেনাপোল স্থলবন্দর ও প্যাসেঞ্জার টার্মিনালে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, চারপাশে সিসি ক্যামেরাসহ অত্যাধুনিক স্ক্যানিং মেশিন ও কঠোর নিরাপত্তার মাধ্যমে প্যাসেঞ্জার টার্মিনালের নিরাপত্তা দেওয়া হচ্ছে। বর্তমানে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের দীর্ঘদিনের হয়রানি করাসহ দালালদের টানা-হ্যাঁচড়া বন্ধ করা সম্ভব হয়েছে এবং যাত্রীগণ স্বাচ্ছন্দে ও নির্বিঘ্নে মালামাল বহনসহ উভয় দেশে চলাচল করতে পারছে। ভবিষ্যতেও যাত্রীদের হয়রানি বন্ধসহ সেবার মান বাড়ানোর জন্য এই কার্যক্রম চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন