সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্ট্রেলিয়ায় ফেসবুকে খবর পোস্ট করলেই দিতে হবে টাকা

নিউজ আর্টিকেল নিয়ে অস্ট্রেলিয়ায় নতুন আইনের কারণে নিউজ শেয়ার বন্ধের হুমকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
দেশটিতে গণমাধ্যম প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে মূল্য পরিশোধ করতে হবে; এমন একটি আইন প্রণয়নের ঘোষণা দেয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ব্যবহারকারীদের নিউজ শেয়ার বন্ধের এ হুমকি দিয়েছে ফেসবুক।

অস্ট্রেলিয়া সরকারের প্রস্তাবিত ওই আইনে বলা হচ্ছে, নিজেদের প্লাটফর্মে রিপোস্ট হওয়া নিউজ কনটেন্টের জন্য ফেসবুক ও গুগলের মতো টেক জায়ান্টগুলোকে মূল্য পরিশোধ করতে হবে। গত মাসে উল্লিখিত এমন আইনের পরিকল্পনা করা হচ্ছে জানানোর পরপরই এর প্রতিবাদ জানিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।

গত মাসে গুগল হুমকি দেয়, যদি এমনটা হয় তাহলে তাদের সার্চ সার্ভিস নাটকীয়ভাবে দুর্বল হয়ে যাবে। মার্কিন ডিজিটাল জায়ান্টদের শক্তি কমাতে যেকোনো বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া সরকার এমন ঘোষণা দেয়ার পর টেক জায়ান্ট ও রেগুলেটরদের মধ্যে উত্তেজনার সবশেষ উদাহরণ ফেসবুকের এ হুমকি।

এএফপির প্রতিবেদন অনুযায়ী ফেসবুক কর্তৃপক্ষ এ হুমকি দিয়ে বলেছে, অস্ট্রেলিয়ার নাগরিকদের স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খবর ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা বন্ধ হয়ে যাবে। এটি তারা করতে চায়নি।

কিন্তু অস্ট্রেলীয় সরকারের এমন পদক্ষেপের ফলাফল হিসেবে এটাই তাদের একমাত্র পথ খোলা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়

ডেমোক্র্যাটদের ব্যাপক উত্থানে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমী সহ ৪ জন প্রার্থীবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনবিস্তারিত পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শনিবার (৭ নভেম্বর) শিশুসহ সাত বাংলাদেশি নিহতবিস্তারিত পড়ুন

  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর