শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় ভারতে একদিনে ১০৪৫ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৪৫ জন মারা গেছেন। ভারতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬৬ হাজার ৩৩৩ জন। এছাড়াও দেশটিতে একই সময়ে ৭৮ হাজার ৩৫৭ জন রোগী শনাক্ত হয়েছে।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এক সপ্তাহে ভারতে প্রায় পাঁচ লাখ মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে বিশ্বের আর কোনো দেশে এত রোগী শনাক্ত হয়নি। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ লাখ ১ হাজার ৯০৮ জন।

একই সময়ে সুস্থ হয়েছেন ৬২ হাজার ২৬ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।

করোনায় আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৪ হাজার ৯০৩ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৭ হাজার ৪১৮ জন, কর্ণাটকে ৫ হাজার ৮৩৭ জন এবং দিল্লিতে ৪ হাজার ৪৬২ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত,বিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন