শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগরদাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৩

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের ইন্দ্রিরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তিনজন মারাত্মক আহত হয়েছে। আহতরা হচ্ছে, ইন্দ্রিরা গ্রামের মৃত কওছার আলী সরদারের ছেলে আইয়ুব আলী (৬৭) তার ছেলে মোঃ বাবুল হোসেন (৪১) ও স্ত্রী রোকেয়া খাতুন (৬২)। ঘটনাটি ঘটেছে ৮ মে ২০২৪ বুধবার বিকাল ৪টায়।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আইয়ুব আলী অভিযোগে জানান, আগরদাড়ি ইউনিয়নের জনৈক হাবিবুর রহমান হবির নির্দেশে একই এলাকার মৃত সোনাই সরদারের ছেলে আনছার আলী, শওকাত আলীর ছেলে শামিম, শাহিন ও সিদ্দীক, সিদ্দীকের ছেলে আবুজার ও ফারুক, মৃত সোনাই সরদারের ছেলে শওকাত আলী, আনার আলীর ছেলে রহমত, আনোয়ার হোসেনর ছেলে রহমান, মৃত মুনছুর আলীর ছেলে আলমগীর, মিজানুর রহমানের ছেলে ফয়সাল, হারুন সরদারের ছেলে চয়নসহ ৫০-৬০ জন তাদের উপর হামলায় চালায়। এ সময় তারা আইয়ুব আলী, তার স্ত্রী রোকেয়া খাতুন ছেলে বাবুল হোসেনকে অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছ। সন্ত্রাসীরা তার স্ত্রী রোকেয়া খাতুনের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে। বর্তমানে আহত তিনজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলায় বাবুল হোসেনের মাথায় কোপ লেগে ফেটে গেছে এবং দুই হাত ভেঙে গেছে। একইসাথে আইয়ুব আলী মাথায় মারাত্মক জখম হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্তরা আগরদাড়ি ইউনিয়নের ইন্দ্রিরা বসবাসসত আইয়ুব আলীর বসতভিটার সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে তাদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে বেড়া উচ্ছেদ করতে উদ্যত হয়। এ সময় ভুক্তভোগী আইয়ুব আলী বাঁধা দিলে তার উপর অভিযুক্তরা হামলা করে। এ সময় পিতাকে রক্ষা করতে তার ছেলে বাবুল হোসেন এগিয়ে আসলে তার উপরও অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। এক পর্যায়ে রোকেয়া খাতুন ছেলে ও স্বামীকে ঠেকাতে গেলে উল্লেখিত সন্ত্রাসীরা তার তাকেও বেদম মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে সকলকে এালাপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় ও প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন আছে।

এই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে আহত আইয়ুব আলী।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল