শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড় ‘রিমাল’র প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে স্বেচ্ছাসেবক লীগের উপহার প্রদান

ঘূর্ণিঝড় ‘রিমাল’র প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল।

শনিবার (১জুন) দুপুরে শ্যামনগর উপজেলার কলবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত শতাধিকনপরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী প্রদান করেন তিনি।

এ সময় খায়রুল হাসান জুয়েল বলেন, ঘূর্ণিঝড় রিমালের তাÐবে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নেওয়ার জন্যনমাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন। মমতাময়ী মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আপনাদের জন্য এই উপহার সামগ্রী নিয়ে এসেছি এবং সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসবক লীগ সব সময় আপনাদের খোঁজ খবর রাখবো। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী ফিরোজ হাসান, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগ’র সাবেক সদস্য সচিব নাজমুল হক রনি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক বনি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ নিয়াজ মাহমুদ, মো. আবু তাহের রাজু, আব্দুর রহমান, ইয়াছির আরাফাত, নয়নসহ নেতৃবৃন্দ।

পরে শনিবার (১ জুন) বিকেলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়েনর হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এর আগে বেলা ১২টায় সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছলে জেলা স্বেচ্ছাসেবকলীগসহ দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…