শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ১০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। ১২০ বলে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

ইনিংসের প্রথম, তৃতীয় এবং চতুর্থ ওভারে সৌম্য সরকার, লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে আউট হন সৌম্য সরকার। সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকা এই ওপেনার ২ বলে শূন্য রানে ফেরেন।

এরপর আর্শদীপ সিংয়ের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার লিটন কুমার দাস। তিনি ৮ বলে এক চারে ৬ রান করে ফেরেন লিটন। এর আগে সবশেষ চার ম্যাচে ১, ২৩, ১২ ও ১৪ রানে আউট হন লিটন।

দুই ওপেনার আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ইনিংস মেরামত করার আগেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। তার বিদায়ে ৩.৫ ওভারে মাত্র ১০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

এর আগে ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২০ বলে ১৮৩ রান।

শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারান ওপেনার সাঞ্জু স্যামসন। এরপর রোহিত শর্মার সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন ঋষভ পন্থ।

ব্যাটিংয়ে নেমে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৩২ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৫৩ রান করে সেচ্ছায় সাজঘরে ফেরেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।

১৬ বলে ১৪ রান করে ফেরেন শুভম দুবে। এরপর ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন সুরাইয়া কুমার যাদব। ২৩ বলে দুটি চার আর চারটি ছক্কায় ৪০ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।

বাংলাদেশ দলের হয়ে মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভির ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন