শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা

“বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য ” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১ জুন) সকাল ১০ টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ দপ্তর বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীর সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নিরাপদ খাদ্য হিসেবে নিরাপদ দুগ্ধ চাই। যে সকল অসাধু ব্যবসায়ী খাদ্যে ভেজাল দেন তাদের উদ্দেশ্যেই বলি শিশুখাদ্য সহ খাদ্যে ভেজাল দেওয়া এটি মহা অপরাধ। খাদ্যে ভেজাল দিলে এ থেকে আপনিও আপনার পরিবার বাদ যাবেন না ঘুরেফিরে তির আপনার দিকে আসবে। আপনার বিবেককে জাগ্রত করুন। আপনার বিবেক সব থেকে বড় আদালত দিনশেষে আপনি কি ন্যায়, অন্যায় যেটাই করুন আপনার বিবেকের আদালতে আপনি ঠিক বুঝতে পারবেন। জেলা প্রাণিসম্পদে আয়োজনে আমাদের অনেক সমৃদ্ধ করেছে। আসল কথা নিজেদেরকে স্বাবলম্বী হতে হবে। নিজেদের খাদ্য চাহিদা অর্থনীতি অর্জনে দেশের অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে। সকলকে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রলয় বিশ্বাস, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ বিপ্লব জিৎ কর্মকার। এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুস সাকিব, জেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রকিব, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক আব্দুল জব্বার সহ জেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দগ্ধ খাবারেও বিভিন্ন উদ্যোক্তা।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান