বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর্জেন্টিনার খেলা দেখে খেতে বের হওয়াই কাল হল তিন বন্ধুর

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান সবুজ ও তাজিন আহম্মেদ নামের দুই যুবক নিহত হয়েছে। এসময় মোটরবাইকে থাকা অপর আরোহী খালিদ হাসান গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ওই মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাক জব্দসহ ট্রাকের চালক ও হেলপরকে আটক করেছে পুলিশ।

নিহত নাহিদ হাসান সবুজ (২৬) ফুলবাড়ীর বেতদিঘী ইউপির ফরিদাবাদ (কাসাপুকুর) গ্রামের মো. ওয়েজ উদ্দিনের ছেলে। সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়নরত। অপরজন তাজিন আহম্মেদ (১৮) ফুলবাড়ীর শিবনগর ইউপির শিবনগর গ্রামের মো. বুলবুল আহম্মেদের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের এইচএসসি মানবিক বিভাগের ছাত্র ছিল।

আহত যুবক মো. খালিদ হাসান (২০) ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মো. অহিদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতে সবুজের বাড়িতে আর্জেন্টিনার খেলা দেখতে যায় তানজিন ও খালিদ। খেলা শেষে তিন বন্ধু মোটসাইকেলে ফুলবাড়ী শহরে খাবারের জন্য হাঁসের মাংস খুঁজতে থাকে। পরে না পেয়ে দিনাজপুরের লক্ষ্মীতলায় হাঁসের মাংস খাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তিনজনই।

পথে ফুলবাড়ী শহরের নিমতলা মোড় এলাকায় ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় নাহিদ হাসান সবুজ ও তানজিন আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হয় খালিদ। স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঢাকার আমিন বাজারের ট্রাকের চালক জানে আলম (৫১) ও হেলপার একই এলাকার সবুজকে (৩২) আটক করে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল