মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি আনুলিয়ায় বসত বাড়ির পাশেই ভূ-গর্ভের বালি উত্তোলন

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বসত বাড়ির ৩০ থেকে ৪০ ফুটের মধ্যেই ভূ-গর্ভ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করতে দেখা গেছে। এঘটনায় উল্লেখিত বসত বাড়িসহ ভূমি ধ্বসের শঙ্কায় রয়েছে পাশ্ববর্তী এলাকাবাসী।

ইউনিয়নের চেচুয়া গ্রামের আব্দুল বারী সরদারের ছেলে ইসমাইল হোসেন বহু বছর থেকে ভিটাবাড়িতে বসতঘর বেধে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

একই গ্রামের মৃত: আহম্মদ আলি গাজীর ছেলে বালু ব্যবসায়ী আব্দুর রহিম তার ড্রেজার মেশিন দিয়ে ইসমাইল সরদারের বাড়ির পাশে এড. শম্ভু সিংহ এর জমির পূর্ব পাশ থেকে গত ২মাস আগে ভূ-গর্ভের বালি উত্তোলন শুরু করে। উত্তোলনকৃত এ বালু রফিকুল ও আবু সাইদ কিনে নিয়ে আনুলিয়া টু প্রতাপনগর মেইন সড়কের পাশে পুকুর ভরাট করতে থাকেন।

জিঞ্জাসাবাদে জানিয়েছেন, বালু উত্তোলনের অনুমতি নিয়ে বালি উত্তোলন করা হচ্ছে বলে সবাইকে জানায়।

দীর্ঘ দুই মাস অবৈধ ভাবে বালি উত্তোলন করা হলেও প্রশাসনকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গত শুক্রবার ড্রেজার মেশিন ইসমাইলের বসতঘরের প্রায় ৪০ ফুট দূরে এবং ভিটে বাড়ির প্রায় ১০ফুট দূরে বসানো হয়।

প্রতিকার করলে তারা থামেনি বরং তাদেরকে নানা ভাবে হুমকী ধামকী দেওয়া হয় বলে জানান। যে কোন মূহুর্তে ধ্বশের কারনে ক্ষতির মুখোমুখি অবস্থান করা ইসমাইলের বসতবাড়িসহ এলাকাবসীর ক্ষতির মুখে ফেলে ভূ-গর্ভের বালি উত্তোলন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এব্যাপারে আনুলিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা জতিন্দ্রনাথ সরকারের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। এখনই ঘটনাস্থলে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান জানান, আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলছি।

এভাবে সরকারি বিধি নিষেধ ও আইন অমান্য করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন প্রকিরোধ না করা হলে উপজেলা ব্যাপী ভূগর্ভের অবৈধ বালু উত্তোলনের প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান