সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময়

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। সভায় এসিল্যান্ড অফিসের নাজির কাম হিসাব সহকারী শাহিন আলম ও ভিপি সহকারী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এসি ল্যান্ড বলেন, দীর্ঘদিন আশাশুনিতে এসিল্যান্ড না থাকায় অফিসিয়াল অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল। যে কারণে উপজেলার সাধারণ ভূমি মালিকগণ চরম ভোগান্তির শিকার হয়েছেন। আমি যোগদানের পর থেকে নিয়মিত অফিস পরিচালনা করে আসছি। ভূমি অফিস ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। কোন ভূমি মালিক কোন ভাবেই যাতে ভূমি অফিসে হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজরদারী রাখা হয়ে থাকে।

সভায় সাংবাদিকের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, প্রেসক্লাব সহসভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান আশিক, দপ্তর সম্পাদক শেখ বাদশা।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি আলী নেওয়াজ, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সদস্য এম হাবিবুল্লাহ বিলালী, জগদীশ চন্দ্র সানা, মুকুল শিকারী, আরাফাত হোসেন, সাংবাদিক বিএম আলাউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান