শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ঘর নির্মান নিয়ে প্রতিপক্ষের মারপিটে আহত-৩

আশাশুনিতে ঘর নির্মান নিয়ে প্রতিপক্ষের মারপিটে ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে।

এ ঘটনায় ফকরাবাদ গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের পুত্র আলী হায়দার বাদী হয়ে তিন জনকে আসামী করে আশাশুনি থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সুত্রে জানাগেছে ফকরাবাদ গ্রামের রাজ্জাক সরদারের পুত্র আলী হায়দার তার বাড়ী সংলগ্ন রাস্তার পাশে ঘর নির্মান করছিলো।

একই গ্রামের মৃত. আপিল গাইনের পুত্র রাজ্জাক গাইন, মৃত. দবির গাইনের পুত্র হাসমত গাইন ও মৃত. পাগলা সরদারের পুত্র বাক্কার সরদার প্রতিপক্ষ আলী হায়দারের বসত বাড়ীর সিমানায় অনধিকার প্রবেশ করে কাজে বাঁধার সৃষ্টি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক গাইন গংরা আলী হাদারকে মারপিট করে রক্তাক্ত জখম করে। আলী হায়দারের মা রাশিদা খাতুন ঠেকাতে এলে আসামিরা আদলা ইট দিয়ে মায়ের মাথায় ডান পাশে আঘাত করে ফোলা থেথলানো জখম করে এবং বুকে লাথি মেরে গলা টিপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। তার পিতা ঠেকাতে এলে তাকে কিল-ঘুষি মেরে আহত করে। তাদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে দ্রুত আশাশুনি হাসপাতালে নিয়ে আসে।

আহতদের দু’জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরে যায় এবং গুরুতর আহত রাশিদা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তÍুতি চলছিল বলে তাদের পরিবার সূত্রে জানাগেছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী