রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে নির্যাতনকারী তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে গণমানুষের নির্যাতনকারী তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও ভুক্তভোগী নারীদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নবাসী। সহস্রাধিক নির্যাতিত নারী-পুরুষের অংশগ্রহণ মানববন্ধনের বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম, আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের আহŸায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সেনা সদস্য মহিউদ্দিন আহমেদ।

বিএনপি নেতা হাবিবুল্লাহ এর সঞ্চালনায় নির্যাতিত নারী পুরুষের মধ্যে বক্তব্য রাখেন সালমা বেগম, বাবুল আহমেদ, আব্দুল ওয়াদুদ, মুসলেম হোসেন, নুরুল ইসলাম, ইমদাদুল হক, আবু রায়হান প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী শাসন আমলে ক্ষমতার দাপট দেখিয়ে কৃষক লীগ নেতা তারিকুল ও জুয়েল বাহিনীর হাতে নির্যাতিত হয়নি কুল্যা ইউনিয়নের ২-৩ নং ওয়ার্ডে এমন ব্যক্তি নেই। তারা খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টিকারী, সরকারি খাস সম্পত্তি দখল ও ইভটিজিংকারী।

তাদের অত্যাচারে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না তাই তাদের বিচারের দাবি করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে উপস্থিত শত শত নারী-পুরুষ। মানববন্ধন শেষে নির্যাতিত শতাধিক নারী তারিকুল ও জুয়েল বাহিনী বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনিতে কৃষি ও মৎস্য চাষেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২

আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামেরবিস্তারিত পড়ুন

আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ২ নংবিস্তারিত পড়ুন

  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ