আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে শিশু হাত-পা হারিয়ে পঙ্গুত্ত্ব জীবনে

আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিশু রাকিবুজ্জামান হাত পা হারিয়ে পঙ্গুত্ত্ব জীবন যাপন করছে। তার উপর গত শুক্রবার দুপুরে তাদের বাড়ীর বিদ্যুৎ লাইন কেটে দেওয়ায় পঙ্গু রাকিবুজ্জামান সহ পরিবারের লোকজন অতিকষ্টে ভুতুড়ে অন্ধকারে দিনাতিপাত করছে।
এব্যাপারে রাকিবুজ্জামানের পিতা বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রকাশ আব্দুর রাজ্জাক ঢালী প্রলয়ংকারী আম্পান ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসের কারনে ঘর বাড়ী হারিয়ে প্রতাপনগরের তালতলা বাজারে দোকানের দ্বিতল ভবনে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিল। গত ০৯/০৫/২০২১ তারিখ ২১ কে.বি বিদ্যুতের তারের আকর্ষণে শিশু পুত্র রাজিবুজ্জামানের শরীর ঝলসে যায় এবং হাড়ের মাংস খসে পড়ে। পরিবারের লোকজন রাকিবুজ্জামানকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে ভর্তি করে। প্রায় মাসাধিককাল চিকিৎসা শেষে বিশেজ্ঞ ডাক্তারগণ রাকিবুজ্জামানের ডান হাতের বোগল থেকে ও ডান পায়ের হাটু থেকে সম্পূর্ণ কেটে ফেলেন। বর্তমানে শিশু রাকিবুজ্জামান পঙ্গুত্ত্ব নিয়ে জীবন যাপন করছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬,বিস্তারিত পড়ুন

পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন বলেছেন, দেশেবিস্তারিত পড়ুন


