আশাশুনিতে সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের সমন্বয় সভা অনুষ্ঠিত


আশাশুনি প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে আওয়ামীলীগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ অক্টোবর) বেলা ১১ টায় আশাশুনি আলিয়া মাদ্রাসা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে থেকে একতাবদ্ধভাবে কাজ করা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক তথা আওয়ামীলীগ সরকারের অভাবনীয় উন্নয়নমূলক ও জন কল্যাণমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরা এবং ভোটের সময় কোন চক্র যাতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড না করতে পারে সে লক্ষ্যে আয়োজিত উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের অংশগ্রহনে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বড়দল ইউপি চেয়ারম্যান আঃ আলীম মোল্যা, বুধহাটা ইউনিয়ন আ’লীগ সভাপতি এটিএম আক্তারুজ্জামান, সদর ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনোমালী দাশ, দরগাহপুরের সাবেক সহ সভাপতি জি এম আক্তারুজ্জামান, শ্রীউলা সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বুলু, বড়দল সাধারণ সম্পাদক আঃ রহমান ফকির, কুল্যা সাধারণ সম্পাদক আবু সাইদ ঢালী, প্রতাপনগর সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, কাদাকাটি সাধারণ সম্পাদক ইউনুস আলী সানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সুমন, সাবেক দপ্তর সম্পাদক সুনীল কুমার মন্ডল, প্রফেসর হিরোলাল বিশ্বাস, সাবেক ত্রান ও পুনর্বাসন সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, তাঁতীলীগ আহবায়ক হুমায়ুন কবির রাসেল, যুবলীগ নেতা সাংবাদিক তৌষিকে কাইফু, বড়দল যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর ওয়ার্ড আ’লীগ সভাপতি শাহীন রেজা, আনুলিয়া ইউপি সদস্য জালাল উদ্দীন প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬,বিস্তারিত পড়ুন

পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন বলেছেন, দেশেবিস্তারিত পড়ুন

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন


