বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরায় দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার।। দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। সামর্থ্যবান মানুষেরা এরই মধ্যে কিনে ফেলেছে শীত নিবারণের প্রয়োজনীয় পোশাক। আর যাদের সামর্থ্য নেই তারা চেয়ে থাকে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর দিকে। সমাজের এমন কিছু মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত বাড়িয়েছেন ইউনাইটেড সেকেন্ডারী স্কুল এ্যালামানাই এ্যসোসিয়েশন নামক একটি সামাজিক সংগঠন। ইউনাইটেড সেকেন্ডারী স্কুল,খাজরা’র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন যারা ২০১৪ সাল থেকে এ ধরনের মানবিক কার্যক্রম প্রতি বছর করে আসছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সংগঠনটির খাজরা বাজারস্থ শতবর্ষী বটমূলে নিজস্ব কার্য্যালয়ে প্রভাষক হিরন্ময় মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বড়দল আফতাফ উদ্দীন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধক হিসাবে সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম মোড়ল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ করেন মোঃ মোজাহিদুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন বিকাশ চন্দ্র মন্ডল।

সংগঠনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চলানায় শীত বস্ত্র বিতরণের পূর্বে বক্তব্য রাখেন খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, মোঃ রফিকুল ইসলাম, আরাফাত সিদ্দিকী, গৌতম মজুমদার, হাবীবুর রহমান হাবীব, চিত্ত মন্ডল, মাও মাহবুব মোড়ল, আনুলিয়া বøাড ফাউন্ডেশনের ফারুক হোসেন, পিএনএফ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যালামনাই এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক ডাঃ মিনাক বিশ্বাস, শিক্ষক কিংকর মন্ডল, প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন, যুগ্ন কর কমিশনার আহসানউল্লাহ রাসেল, মোঃ ইউনুছ আলী প্রমুখ।

এসময় ইউপি সদস্য রবিউল ইসলাম, মোঃ ইলিয়াজ হোসেন ,অসিতবরণ ঘোষ, প্রভাষক আমিরুল ইসলাম, দীনেশ মজুমদার মফিজুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটি এবছর ১শ৫৫ জন নিন্ম আয়ের শীতার্তের মধ্যে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছেন।

সংগঠনটির দায়িত্বশীল বলেন, মানুষ মানুষের জন্য এগিয়ে এলে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটে। একে অপরের পাশে দাঁড়ানো মানুষের নৈতিক দায়িত্ব। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সমাজের কল্যানে একের পর এক ভাল কাজ করে চলেছে। যা এলাকাবাসী সাধুবাদ ও গভীর ভালবাসা প্রকাশ করেছেন। ভবিষতে সংগঠনটি আরো দেশ ও সমাজের কল্যানে নিজেদের উজাড় করে দিবেন এমনটা আশা স্থানীয়দের।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন