বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির গোঁদাড়ায় স্বামী-সন্তান ফেলে স্ত্রী উধাও, থানায় জি.ডি

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির গোদাড়ায় স্বামী পুত্রকে ফেলে স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এব্যাপারে শোভনালী ইউনিয়নের গোলাম মোস্তফার পুত্র আলমগীর হোসেন বাদী হয়ে আশাশুনি থানায় স্ত্রীর নামে একটি নিখোঁজ ডায়েরী করেছেন।

ডায়েরী সূত্র ও আলমগীর হোসেন জানান-আমি আশাশুনি থানার নাকতাড়া গ্রামের আব্দুল কাদের গাজীর কন্যা আমেনা খাতুনের সঙ্গে ইসলামী শরিয়ত অনুযায়ী ২০১৫ সালে বিবাহ করি। সাংসারিক জীবনে আমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। আমি সংসার নির্বাহের জন্য খুলনায় মটর গাড়ী চালানোর জন্য খুলনায় থাকতাম।

এমতাবস্তায় আমার বড় ভাই জাহাঙ্গীর হোসেন মোবাইলের মাধ্যমে আমাকে জানায় তোর ছেলেকে রেখে স্ত্রী কোথায় চলে গেছে তাকে পাওয়া যাচ্ছে না। আমি সংবাদ পেয়ে বাড়ীতে এসে দেখি আমার ছেলে তাসকিন হোসেন মা মা করে কান্না-কাটি করছে। তখন আমি শশুড় বাড়ী খোঁজ খবর নিতে যাই। শশুর শাশুড়ী জানায় তোমার স্ত্রী আমাদের এখানে আসেনি। একপর্যায়ে আমি বাড়ীতে এসে দেখি আমার স্ত্রীর গহনাদী, ঘেরের হারীর টাকা ও সমিতি থেকে আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে নিখোঁজ হয়। এব্যাপারে আশাশুনি থানায় স্ত্রী নিখোঁজ দাবী করে ৩ অক্টোবর ১২১নং একটি সাধারণ ডায়েরী করি।

আলমগীর হোসেন আরও জানান, বহু খোঁজা-খুজির পর জানতে পারি আমার স্ত্রী মেহেরপুর জেলার গাংনী থানার বকুল হোসেনের পুত্র বিপ্লব হোসেনের বাড়ীতে অবস্থান করছে। আমার স্ত্রী বাড়ী থেকে নিখোঁজ হয় ৩০ এপ্রিল’২৩ তারিখে। কিন্তু পোষ্ট অফিসের মাধ্যমে ২০/০১/২০২৩ তারিখ দেখিয়ে আমাকে একটি ডিভোর্স লেটার দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ