বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বৃদ্ধা তহমিনার ন্যায় বিচারের আকুতি

আশাশুনির শোভনালী ইউনিয়নে বৃদ্ধা তহমিনা খাতুন স্বামীর ব্যাপারে ন্যায় বিচার পেতে অশ্রুঝরা আকুতি জানিয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে ইউনিয়নের বালিয়াপুরস্থ নিজস্ব বাসভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে এ আকুতি জানান তিনি। বালিয়াপুর গ্রামের আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ মোল্যার স্ত্রী তহমিনা খাতুন লিখিত বক্তব্য পেশ করে সাংবদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, তার স্বামী একজন নিরিহ ও ধর্মপ্রাণ মানুষ। তিনি কোন প্রকার রাজনীতির সাথে যেমন জড়িত নন, তেমনি কোন প্রকার ঝামেলায় যাননা। মসজিদে জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় এবং শান্তিপূর্ণ পরিবেশে জীবন যাপন করে আসছেন।

তারা স্বামী-স্ত্রী দু’জনে হজ্বব্রত পালন করার পর থেকে একেবারেই নিরিবিলি জীবন যাপন করে আসছেন। তিনি বলেন, বৃদ্ধ স্বামীকে গত (৬ ডিসেম্বর) আনুমানিক রাত্র ৪ টার দিকে বাড়ি থেকে তাকে পুলিশী হেফাজতে নেওয়া হয়। তাদের ধারনা এলাকার কারো ষড়যন্ত্রে ভুল তথ্যের শিকার হয়েছেন তিনি। তিনি বিষয়টি যথাযথ তদন্ত পূর্বক সত্য উদঘাটন করে ন্যায় বিচারের জন্য পুলিশ প্রশাসনসহ আইন আদালতের প্রতি আকুতি জ্ঞাপন করেছেন।

ক্যাপশান:- আশাশুনির বৃদ্ধা তহমিনা ন্যায় বিচারের আকুতি জানিয়ে বক্তব্য রাখছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা