সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে উদারতা’র নতুন পোশাক বিতরণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার ১৮ মার্চ ২০২৬ সকাল ১১ টায় উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই মানবিক কার্যক্রমে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচির শুরুতেই উদারতার স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ মাহমুদ‌কে স্মর‌নের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্ণকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। উদারতা যুব ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমি আশা করি, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” সভাপতির বক্তব্যে জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “আমি বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করার অধিকার রাখে। সেই চিন্তা থেকেই আমি ও আমার সংগঠন প্রতি বছর চেষ্টা করি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। এই কার্যক্রমের মাধ্যমে যদি কিছু মানুষের মুখে হাসি ফোটানো যায়, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাইমিনুল। সুশৃঙ্খলভাবে তালিকা অনুযায়ী উপকারভোগীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। এসময় নারী, শিশু ও বয়স্কদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তাদের মাঝে ঈদের আনন্দের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। কার্যক্রমে সংগঠনের স্বেচ্ছাসেবক দেলোয়ার, ফুয়াদ, রহমত আলী, আরিফ, সুমাইয়া, জান্নাতি, সোহেল, হারানসহ অন্যান্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপকারভোগীরা এ ধরনের উদ্যোগের জন্য উদারতা যুব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই সহায়তা আমাদের জন্য ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।” শেষে অতিথিরা সংগঠনের এ মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান