রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইছামতি নদীর নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

ভারত-বাংলাদেশ সীমানাবর্তী ইছামতী নদীর দেবহাটার নওয়াপাড়া সীমান্তের নিষিদ্ধ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করায় ৩ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ৩ টি বালু বোঝাই নৌকা জব্দ সহ তিন ব্যক্তিকে আটক করে জরিমান আদায় করে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলেন, বসন্তপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ইয়াসিন আলী, একই এলাকার মৃত হাসান আলীর ছেলে আব্দুল হালিম, ধোপাডাঙ্গা গ্রামের আলমবারীর ছেলে আল-আমিন।

জানা গেছে, ইছামতি নদী ভাঙ্গন রোধে চলতি বাংলা সনের বৈশাখ মাস থেকে দেবহাটা সীমান্তে বয়ে চলা ইছামতি নদীর বালু উত্তোলন ইজারা বন্ধ করে প্রশাসন। তবে কালিগঞ্জ উপজেলার খানজিয়া সীমান্তের বালু চর ইজারা নিয়েছেন দেবহাটার নওয়াপাড়ার বাবলু আফসার নামের একব্যক্তি। আটকৃতরা ওই চরে বালু কাটার নাম করে নিষিদ্ধ এলাকা থেকে দিনের পর দিন বালু উত্তোলন করে আসছিল। তাছাড়া সাম্প্রতিক দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার বদলী হওয়ায় সুযোগ কাজে লাগিয়েও চোরাই ভাবে বালু উত্তোলন করে আসছিল আটক হওয়া চক্রটি। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম গোপন পাহারা বসান। শনিবার অফিস ছুটির দিন ভেবে সকাল থেকে মনের আনন্দে ৩টি বড় ইঞ্জিন চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে ফেরার পূর্বেই প্রশাসনের জালে ধরা পড়ে বালু উত্তোলনকারীরা।

পরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু ও মাটি মহল ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারা ভঙ্গে ১৫ ধারায় জরিমানা আদায় করেন। এসময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। পরে জরিমানা দিয়ে মুক্তি পায় আটক ৩ ব্যক্তিরা।

এছাড়া নৌকায় থাকা ৩ হাজার ঘনফুট বালু জব্দ করে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে রাখা হয়। এদিকে নদীর পাড় দখল করে বিশাল বিশাল বালু স্তুপে এলাকার পরিবেশ নষ্টের পাশাপাশি নদীর বেড়িবাধ নষ্ট হওয়ায় সকল বালু মালিককে আগামী ২ দিনের মধ্যে নদীর পাড় মুক্ত করার নির্দেশ দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা