রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইশ! এ সড়ক দেখতে কবে যে যাবো : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত দৃষ্টিনন্দন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক দেখার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইশ! এ সড়কে কবে যে যাবো। আমার মনটা পড়ে থাকলো।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরবাসীর স্বপ্নের এ সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এই ‘আবুরা সড়ক’ (অলওয়েদার সড়ক) উদ্বোধন ঘোষণার পর হাওরের বিস্ময় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভিডিওচিত্র দেখানো হয়।

এসময় হাওর ও সড়কটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সড়ক দিয়ে গাড়িতে কবে যাবো। রাষ্ট্রপতিও চান আমি যেন সরাসরি যাই। আমি যাবো। করোনা পরিস্থিতির উন্নতি হলে এ সড়ক দেখতে যাবো।’

প্রধানমন্ত্রী আরও বলেন, এ সড়কের মধ্য দিয়ে হাওরে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হবে। মানুষ তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারবে। মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। হাওরের এ সড়কটি নির্মাণের ক্ষেত্রে রাষ্ট্রপতির আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, তার আগ্রহেই সড়কটি নির্মাণ করা হয়েছে।

হাওরেও যে এমন সড়ক নির্মাণ করা যায়, রাষ্ট্রপতি না বললে হয়তো সেটা করাই হতো না। এজন্যে তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের সাথে যুক্ত হয়ে এ সড়ক দিয়ে রাজধানী ঢাকার সাথে যোগাযেগের ক্ষেত্র তৈরি করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী সড়কটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মিঠামইন প্রান্তে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কটি প্রায় ৩০ কিলোমিটার দৈর্ঘ। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৭৪ কোটি টাকা। এ সড়কটিতে রয়েছে দৃষ্টিনন্দন তিনটি পিসি গার্ডার ব্রিজ ও ১১টি আরসিসি ব্রিজ। ২০১৬ সালের শেষের দিকে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় এ বছরের জুন মাসে।

এ সড়কের মাধ্যমে এক সময়ের বিচ্ছিন্ন ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যুক্ত হয়েছে পরস্পরের সঙ্গে। আর্থ-সামাজিক উন্নয়ন, পর্যটন সম্ভাবনার পাশাপাশি সারাদেশের সাথে সড়কপথে হাওরের যোগাযোগের ক্ষেত্র তৈরি করে দিয়েছে এই সড়ক।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্তবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের আসন ছাড়ার পরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?