শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইয়ুথ ক্লাইমেট হেকাথনে সাতক্ষীরার শাহিন ফার্স্ট রানার আপ

ইয়ুথ ক্লাইমেট হেকাথন প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপশিপ অর্জন করেছে সাতক্ষীরার তরুণ জলবায়ু যোদ্ধা এস এম শাহিন আলম।

রবিবার (১০ অক্টোবর) কক্সবাজারের ইপসা পানের ছড়া শাখায় ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রোগ্রামের সহযোগিতায় ইপসা-ফেয়ারার লেবার মাইগ্রেন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি প্রধান অতিথি হিসেবে এস এম শাহিন আলমের হাতে ফার্স্ট রানার আপশিপের সম্মাননা স্মারক ও স্বীকৃতিপত্র তুলে দেন।

ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার আবদুস সবুর এর সঞ্চালনায় ও ইপসার কক্সবাজার আঞ্চলিক অফিসের প্রধান খালেদা বেগমের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচার কার্য সম্পন্ন করেন ইপসার হেড অফ রেসপন্স শহিদুল ইসলাম ও ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়কারী সোহানুর রহমান।

প্রতিযোগিতায় জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের উদ্যোগ নিয়ে ৬৫জন প্রতিযোগী তাদের পরিকল্পনা জমা দেন। প্রাথমিক বিচার কার্য শেষে ১২জন তরুণ জলবায়ু কর্মী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়।

ফাইনাল রাউন্ডে প্রথম হয়েছে চট্টগ্রামের প্রতিযোগী মিনা আক্তার, ফার্স্ট রানার আপ হয়েছে সাতক্ষীরার এস এম শাহিন আলম এবং সেকেন্ড রানার আপ হয়েছে কক্সবাজারের জিমরান মোহাম্মাদ সায়েক।

প্রতিযোগিতায় সাতক্ষীরার তরুণ জলবায়ু যোদ্ধা ও দ্য এডিটরস এর স্টাফ করেসপন্ডেন্ট এসএম শাহিন আলম সুন্দরবন উপকূলের আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সমস্যা, সমাধান ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় মুন্ডা যুবদের নেতৃত্ব বিষয়ক পরিকল্পনা জমা দেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন