শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের ১৩ ইউনিয়নে নৌকার টিকিট পেলেন যারা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শুরু হচ্ছে ১১ নভেম্বর। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন-প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টির মধ্যে ১৩টি ইউনিয়নে নৌকার প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। প্রার্থীরা হলেন-বাঁশদহ ইউনিয়নে মফিজুর রহমান, কুশখালী ইউনিয়নে তাজুল ইসলাম, বৈকারী ইউনিয়নে আসাদুজ্জামান অসলে, ঘোনা ইউনিয়নে ফজলুর রহমান, শিবপুর ইউনিযনে শওকত আলী, ভোমরা ইউনিয়নে শহিদুল ইসলাম, ধুলিহর ইউনিয়নে মিজানুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়নে আলাউদ্দিন, আগরদাড়ি ইউনিয়নে মইনুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়নে আজমল হোসেন, লাবসা ইউনিয়নে নজরুল ইসলাম, বল্লী ইউনিয়নে বজলুর রহমান ও ফিংড়ি ইউনিয়নে সামছুর রহমান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের ঘোষণা অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে নতুন মুখ এসেছে ৬টিতে। ৭টিতে রয়েছেন আগের নির্বাচিত চেয়ারম্যানরা। সূত্র বলছে, বাঁশদহার মফিজুর রহমান, কুশখালীর তাজুল ইসলাম, শিবপুরের শওকত আলী, ব্রহ্মরাজপুরের আলাউদ্দিন, আগরদাড়ির মইনুল ইসলাম ও লাবসা ইউনিয়নের নজরুল ইসলাম নতুন মুখ হিসেবে পেয়েছেন নৌকার টিকিট।

গত নির্বাচনে বাঁশদহা থেকে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এসএম মোশারফ হোসেন। এবার তিনি মনোনয়ন দৌড়ে তালিকা থেকে ছিটকে পড়েছেন। একই অবস্থা কুশখালিতেও। কুশখালি ইউনিয়নে গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন শফিকুল ইসলাম শ্যামল। তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় এবার নৌকার টিকিট পাননি তিনি। শিবপুরে বিএনপির আব্দুল মজিদ বিজয়ী হয়েছিলেন। ভোমরায় নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির ইসরাইল গাজী। ব্রহ্মরাজপুরে জিতেছিলেন বিএনপির স ম শহিদুল ইসলাম। আগরদাড়িতে আওয়ামী লীগের মজনুর রহমান জয়লাভ করলেও এবার তিনি নৌকার টিকিট পাননি। লাবসায় গত নির্বাচনে জিতেছিলেন বিএনপির আব্দুল আলিম। সূত্রমতে, গত নির্বাচনে পরাজিতদের মধ্যে শিবপুরের শওকত আলী ও ভোমরার শহিদুল ইসলাম এবার নৌকার টিকিট পেয়েছেন। বাকী ৪টি ইউনিয়নে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

দলের মনোনীত নেতাদের পাশাপাশি বিদ্রোহীও প্রার্থী হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে, সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের কেন্দ্র থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। অতীতে হুঁশিয়ারি দেওয়ার পরও বিদ্রোহীদের দমাতে পারেনি ক্ষমতাসীন দলটি। এখন প্রশ্ন উঠছে এবার বিদ্রোহীদের লাগাম টেনে ধরতে কী করবে আওয়ামী লীগ?

এদিকে, আগের বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না-নেওয়া, স্থানীয় পর্যায় রাজনীতিতে প্রভাব ধরে রাখা ও প্রভাবশালী নেতাদের প্রশ্রয়ে প্রত্যক্ষ-পরোক্ষভাবে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হওয়ার সুযোগ নিচ্ছেন বিদ্রোহীরা। এছাড়া, ভুল প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর অভিযোগও রয়েছে। ক্ষমতাসীন দলের অনেকেই মনে করছেন, স্থানীয় প্রভাব বিরাজমান রাখা ছাড়াও কেন্দ্রের সঙ্গে তৃণমূলের যোগাযোগ ভালো না থাকায় বিদ্রোহী প্রার্থী হচ্ছেন অনেকেই। আবার তৃণমূলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ে একদিকে যেমন দল হারাচ্ছে জনপ্রিয়তা, অন্যদিকে অভিমানে দূরে সরে যাচ্ছেন দলের ত্যাগী, পরিশ্রমী নেতারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস