মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উত্তাপের মধ্যে পশ্চিমবঙ্গ-আসামে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু

পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

পশ্চিমবঙ্গের ২৯৫টি আসনের মধ্যে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে ৩০টিতে এবং আসামের ১২৬টি আসনের মধ্যে হচ্ছে ৪৭টিতে। বঙ্গের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে।

ভারতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন বামজোট পশ্চিমবঙ্গের ভোটে তৃতীয় অবস্থানে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আসামে তাদেরই নেতৃত্বাধীন ‘মহাজোট’ বিজেপির ক্ষমতা ধরে রাখায় প্রধান প্রতিদ্বন্দ্বী।

২০১৬ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের এই ৩০টি আসনের মধ্যে ২৬টিতেই জিতেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। আর আসামের ৪৭টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৩৫টি।

এনডিটিভির তথ্যমতে, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত আসামে ভোটার উপস্থিতির হার ১১ দশমিক ০৫ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ১৫ দশমিক ৭৫ শতাংশ।

পশ্চিমবঙ্গের এই ৩০টি আসনের মধ্যে ২৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি, বাকি একটি আসনের প্রার্থিতা দেয়া হয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নকে (এজেএসইউ)। সেখানে তৃণমূলও ২৯টি আসনে নিজেরা প্রার্থী দিয়েছে এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জনিয়েছে।

রাজ্যটিতে কংগ্রেস লড়ছে মাত্র পাঁচটি আসনে। তাদের বামপন্থী মিত্ররাই মূলত প্রার্থী দিয়েছে বেশিরভাগ আসনে। এর মধ্যে সিপিএম লড়ছে ১৮টিতে এবং সিপিআই চারটিতে।

শনিবার সকালে বাংলাদেশে বসেই আসাম ও পশ্চিমবঙ্গের ভোটারদের বার্তা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি বলেছেন, আমি সকল যোগ্য ভোটারকে, বিশেষ করে আমার তরুণ বন্ধুদের আহ্বান জানাই, আপনারা রেকর্ড সংখ্যায় উপস্থিত থেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়াবিস্তারিত পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ওবিস্তারিত পড়ুন

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত ইএসডিপি-এমওসি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিরবিস্তারিত পড়ুন

  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল