মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির হাড়িভাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল আলমের নির্বাচনী উঠান বৈঠক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে আশাশুনি সদরের হাড়িভাঙ্গায় ফজলা করিম গাজী-এর সভাপতিত্বে এবং মো. সাব্বির হোসেন-এর সঞ্চালনায় উক্ত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে নির্বাচনী বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলেন আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম।

এসময় ঢালী মো. সামছুল আলম আশাশুনি সদর ইউনিয়ন পরিষদকে একটি সন্ত্রাস, মাদকমুক্ত, ডিজিটাল এবং সর্বপরি জনবান্ধব পরিষদ গড়ার লক্ষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।

বৈঠকে এলাকার শত শত নারীরা উপস্থিত থেকে একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ঢালী মো. সামছুল আলমের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বক্তব্য প্রদান করেন, মেম্বার আব্দুস ছাত্তার, আব্দুল মাজেদ ঢালী, আকবার আলী খোকন, সন্তোষ বিশ্বাস, মৃন্ময় মল্লিক, জাকির হোসেন। ঢালী মো. সামছুল আলমের সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. জাবের হোসেন, মো. খুরশিদ আলম, পলাশ, সুকৃতি সানা, বাহারুল ইসলাম, তারিকুল ইসলাম, তাজকিন আহম্মেদ তুফান, আনন্দ সরকার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডলবিস্তারিত পড়ুন

  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়