সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলের জানমালের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে ১০ দফা দাবি

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনসহ উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে ১০ দফা দাবি তুলেছে সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম।

ঘূর্ণিঝড় আম্ফান উপদ্রুত সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকা পরিদর্শন শেষে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে সংবাদ সম্মেলন করে নেতৃবৃন্দ সরকারের প্রতি ১০ দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সুপেয় পানির সংকট, লবণাক্ততা প্রভৃতির কারণে উপকূলীয় এলাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। টেকসই বাঁধ না থাকায় প্রতি বছর কোন না কোন সময়, কোন না কোন উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙ্গে নদীর পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পরিকল্পনা হয়, বাজেট হয়, কিন্তু হয় না স্থায়ী শক্তিশালী বেড়িবাঁধ। বিগত বছরগুলোতে উচ্চ জোয়ারের চাপ ফেব্রুয়ারি-মার্চ মাসে তেমন দেখা না গেলেও সম্প্রতি মার্চ মাসে উচ্চ জোয়ারের প্রভাবে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে লোনা পানিতে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট সৃষ্টি করেছে। এই সংকট নিরসন না হতেই সামনে আসছে বর্ষা মৌসুম। এ সময়ে নদীর খর ¯্রােত ও উচ্চ জোয়ারের কারণে বেড়িবাঁধ ভেঙে আবারও প্লাবিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

এসময় আরও বলা হয়, দেশের মানুষ যখন বিভিন্ন আনন্দ উল্লাসে মেতে থাকে, তখন উপকূলের মানুষ ভয়ে থাকে কখন বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করবে। উপকূলের মানুষের একান্ত দাবি টেকসই বেড়িবাঁধ দিয়ে তাদের রক্ষা করা হোক।

এসময় উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে ১০ দফা দাবি পেশ করেন সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরানের নেতৃবৃন্দ।

এর দাবির মধ্যে রয়েছে, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা, উপকূল উন্নয়ন বোর্ড গঠন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনঃনির্মাণ, জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত সাইক্লোন শেল্টারসহ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য জরুরী তহবিল গঠন ও বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সম্পৃক্তকরণ, উপকূলীয় সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব জলবায়ু তহবিল থেকে যে অর্থ বরাদ্দ দেয়া হয়, তার সর্বোচ্চ ব্যবহারে নিশ্চিতকরণ, দুর্যোগ প্রবণ দক্ষিণ-পশ্চিম উপকূল, চর ও দ্বীপাঞ্চলবাসীর জানমাল সুরক্ষায় কার্যকর অবকাঠামো সুবিধা গড়ে তোলা, ঝড়-ঝঞ্ঝা, নদীভাঙ্গন ও ভূমিক্ষয় ঠেকাতে উপকূল, দ্বীপ ও চরাঞ্চলে ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং প্যারাবন বা সবুজ বেষ্টনী গড়ে তোলা এবং সুন্দরবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম, সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, সদস্য নিত্যানন্দ সরকার, শ্যামনগর উপজেলা অধিপরামর্শ ফোরামের সদস্য রনজিৎ বর্মন, অ্যাড. স্বপন কুমার মন্ডল, বেসরকারি সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান