সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার গাতিপাড়া হাইস্কুল

এক নেতা আরেক নেতাকে দাওয়াত না দেয়ায় মার খেলেন প্রধান শিক্ষক!

এম ওসমান, বেনাপোল (যশোর): ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমকে শারীরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার সময় উক্ত প্রতিষ্ঠানে।

জানা যায়, বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুল মালেকের মাধ্যমে স্থানীয় কয়েক জনকে দাওয়াত দিয়েছিল প্রধান শিক্ষক শাহ আলম। ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক আরেক বিএনপি নেতা আবু রায়হানকে দাওয়াত না দেওয়ায় ৮/১০ জনকে সাথে নিয়ে বিদ্যালয়ের রুমে প্রবেশ কওে প্রধান শিক্ষকের জামার কলার ধরে চেয়ার থেকে বাহিরে এনে মারপিট শুরু করে কিল-ঘুসি মারতে থাকে। এক পর্য়ায়ে সহকারী শিক্ষকরা প্রতিহত করতে গেলে তাদেরকে ভয় দেখিয়ে কাছে আসতে দেওয়া হয় না। কথিত বিএনপি নেতা আবু রায়হানের সাথে ছিলো জালাল উদ্দিন ও মোহাম্মদ মুন্নাসহ ৮/১০জন উপস্থিত ছিল। এক পর্যায়ে এলাকাবাসী ছুটে এসে প্রধান শিক্ষক শাহ আলমকে উদ্ধার করে।

বিষয়টি নিয়ে আহত প্রধান শিক্ষক শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিনা কারণে আবু রায়হান ৮/১০জন লোক নিয়ে বিদ্যালয়ে আমার উপর হামলা চালিয়েছে। আমি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোনে জানিয়েছি।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। আজ সরকারী ছুটি থাকায় আমি বাসায় আছি। মঙ্গলবার অফিসে এসে শিক্ষা কর্মকর্তার সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার