রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারে চাঙা পর্যটন ব্যবসা

করোনা মহামারির মাঝেও নতুন বছরের শুরুতে চাঙা কক্সবাজারের পর্যটন ব্যবসা। পর্যটক আগমন বাড়ায় সৈকত এলাকার ব্যবসায়ীরা দারুণ খুশি। আর করোনাকালে স্বাস্থ্যবিধি মানলে পর্যটন খাতে অর্থনীতির চাকা সচল থাকবে বলে মনে করেন চেম্বারের নেতারা।

২০২০-এর বিদায় ও নতুন বছর ২০২১ সাল বরণ করতে সৈকত শহর কক্সবাজারে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক। করোনার মাঝেও পর্যটকদের পদচারণায় মুখরিত সৈকতের প্রতিটি পয়েন্ট।

বিপুলসংখ্যক পর্যটকের আগমনে কর্মব্যস্ততা বেড়েছে সৈকত এলাকার ফটোগ্রাফার, জেড স্কি ও বিচ বাইক চালকদের। একই সঙ্গে জমজমাট ব্যবসা বার্মিজ মার্কেটগুলোতেও। ক্রেতাদের উপচেপড়া ভিড়ে পণ্যের কেনাবেচায় সরগরম দোকানগুলো।

কক্সবাজারের সাড়ে ৪ শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টগুলো পর্যটকে কানায় কানায় পূর্ণ। নতুন বছরে পর্যটকের আগমন বাড়বে বলে আশা পর্যটনসংশ্লিষ্টদের।

কক্সবাজারের হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র আবু তালেব শাহ বলেন, আশা করছি মহামারি কাটিয়ে আমরা আবার নতুন করে শুরু করতে পারব। এখানে আবারও পর্যটকে টইটুম্বর থাকবে।

চেম্বারের সভাপতি জানালেন, করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মানলেই পর্যটন খাতে অর্থনীতির চাকা সচল থাকবে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে করোনাকালীন সময়ে অবস্থার উত্তরণ ঘটাতে পারলে তাহলে চলমান অর্থনৈতিক চাকা সচল রাখতে পারব।

চেম্বারের দেয়া তথ্যমতে, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার, ইনানী ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে গত ৩ দিনে ভ্রমণে আসেন ৩ লাখেরও বেশি পর্যটক।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক