রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কঠোর লকডাউনে বন্ধ থাকবে বাস ট্রেন লঞ্চ

পূর্বঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৩ জুলাই সকাল থেকে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, আগের চেয়েও কঠোরভাবে পালিত হবে এবারের বিধিনিষেধ।ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধ ও স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে বিধিনিষেধ চলাকালীন সড়ক, নৌ, রেলপথে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

বাংলাদেশ রেলওয়ের ট্রান্সপোর্টেশন শাখা থেকে জানানো হয়, করোনার সংক্রমণ ঠেকাতে ঈদের ছুটির পর সরকার আবারও কঠোর বিধিনিষেধ জারি করেছে। অর্থাৎ ২৩ তারিখ সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত রেলওয়ের সব যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকবে। তবে কন্টেইনার, খাদ্য, পণ্যবাহী ও বিশেষ পার্সেল ট্রেন চলাচল করবে। আরও জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। এছাড়াও বাংলাদেশ রেলওয়ে থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা গুলো হচ্ছে- ১. সকল রেলওয়ে কন্ট্রোল অফিস সার্বক্ষণিক খোলা থাকবে। ২. সকল কর্মকর্তা/কর্মচারী স্ব-স্ব হেড কোয়ার্টারে অবস্থান করবেন। ৩. সরকারের নির্দেশে যেকোনো সময় ট্রেন পরিচালনার প্রস্তুতি থাকতে হবে। ৪. নিরাপত্তার স্বার্থে রেলপথ এবং কোচগুলো রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকবে ও রেলওয়ে স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা যথারীতি অব্যাহত রাখতে হবে। ৫. কন্টেইনার, খাদ্যসহ জরুরি পণ্যবাহী ট্রেন চলাচল অব্যাহত থাকবে। ৬. প্রান্তিক কৃষকের উৎপাদিত কৃষিপণ্য, সবজি ও অন্যানা জরুরি পার্সেল মালামাল পরিবহনের জন্য বিশেষ পণ্যবাহী ট্রেন চলাচল করবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতেবিস্তারিত পড়ুন

তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন,বিস্তারিত পড়ুন

  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
  • রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • ‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী