বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কৃষকদের সরিষা চাষে মনোযোগী হতে আহবান কৃষিমন্ত্রীর

কলারোয়ায় তুলশিডাঙ্গায় কৃষকদের সাথে মতবিনিময় ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ও আ’লীগ প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন দপ্তরের উন্নয়নের কথা তুলে ধরে কৃষিতে অভাবনীয় সাফল্যের চিত্র তুলে ধরেন।

তিনি জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে লবনাক্ততা সহ প্রাকৃতিক দূর্যোগে সহনশীল ফসল উৎপাদনে কৃষি বৈজ্ঞানিক ও কৃষিবিদদের নতুন নতুন জাতের বীজ উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন।

বিদেশ থেকে ভোজ্য তেল আমদানীর উপর নির্ভর না করে প্রান্তিক কৃষকদের মনোভিরাম পরিবেশে সরিষা উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি আরো বলেন, কলারোয়া তথা সাতক্ষীরা জেলার কৃষকরা আম, কুল, পেয়ারা, শসা, হাইব্রিড টমেটা সহ বিভিন্ন ধরনের ফল, শাকসবজি ও মাঠ ফসল উৎপাদনে যে অগ্রণী ভূমিকা রেখেছে সে জন্য কৃষকদের কথা বিবেচনা করে সাতক্ষীরাতে ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসন, বিএআরআই ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএআরআই পরিচালক (গবেষণা) মোঃ তারিকুল ইসলাম, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফরিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নূরুল ইসলাম, কৃষিবিদ ড. মোঃ জামালউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কেন্দ্রীয় সৈনিক লীগ নেতা সরদার মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, মাহাবুবর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, বেনজির হোসেন হেলাল, রবিউল হাসান, সহকারী অধ্যাপক আবুল কালাম, ডালিম হোসেন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, আজিজুর রহমান, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর জিএম শফিউল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সূধি, সাংবাদিক ও প্রান্তিক কৃষকবৃন্দ।

মতবিনিময় সভার আগে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ইউরেকা ফিলিং স্টেশন সংলগ্ন নয়নাভিরাম সৌন্দর্যে ভরা সরিষা ক্ষেত ও মৌ-বাক্স স্থাপন করে মধু চাষের স্থান পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়