শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে শিক্ষক আত্মহত্যার প্ররোচনা মামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ আটক-৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের আত্মহত্যার প্ররোচনার মামলার আসামী কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ জানুয়ারী) দুপুরে মোবাইল ট্রাকিং করে ঢাকার রমনা এলাকার একটি বাসা থেকে তাদেরকে র‍্যাব-৬ এর সহযোগিতায় আটক করে রমনা ও শ্যামনগর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শেখ আলী মোর্তজা, মোঃ জাকির হোসেন, ঐ বিদ্যালয়ের শিক্ষক মো: সালাউদ্দীন, শিক্ষক আব্দুল মান্নান ও শিক্ষক আব্দুল মজিদ।

প্রসঙ্গত গত ৪ জানুয়ারী কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার বাড়ির পার্শ্বে গোপালপুর সংলগ্ন একটি আম গাছে গলায় তোয়ালে পেচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার প্ররোচনার দায়ে আবুল বাশারের স্ত্রী নুরনাহার পারভীন অত্র স্কুলের সভাপতি ও কৈখালী ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের নামে ৪ জানুয়ারি শ্যামনগর থানায় ৩নং মামলা দায়ের করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা স্বীকার করে রবিবার বলেন, আসামীদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে রবিবার (৮ জানুয়ারি) সকাল দশটায় নিহত আবুল বাশারের পুত্র মেহেদী হাসান শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
এ সময় তার সাথে ছিলেন তার মাতা ও ছোট ভাই।

সংবাদ সম্মেলনে তার পিতার আত্মহত্যার প্ররোচনাকারী ও মিথ্যা মামলা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়