রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরার কলারোয়ায় জমকালো আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে।এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবারের (১জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর বাসভবনের চত্বরে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন স্লোগানের প্লে কার্ড ও প্রতীক হাতে নিয়ে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
এসময় আরোও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ্জালাল সাজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভ রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসান জামান প্রিন্স, সদস্য সচিব জি এম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর সহ—সভাপতি আখলাকুর রহমান শেলী, কলারোয়া বাজার সভাপতি শওকত হোসেন, যুবদলের আহ্বায়ক আব্দুল হাকিম সবুজ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহ্বায়ক বি এম পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু জাফর, যুগ্ন আহবায়ক রুহুল আমিন সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার

২৪ শে অক্টোবর শনিবার সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
  • কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ