বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষনা দিলেন লাল্টুসহ তার সমর্থিত নেতাকর্মীরা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে আ’লীগ মনোনীত প্রার্থী কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন নৌকা প্রতীক পাওয়ায় কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুসহ তার সমর্থিত নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা প্রতীকে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর মুরারীকাটি মোড়স্থ নতুন বাসভবনে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন উপস্থিত হলে লাল্টুর নেতৃত্বে সকল নেতাকমীরা নৌকার প্রার্থীর হাতেহাত মিলিয়ে আগামী ৭ জানুযারী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। এতে লাল্টু-স্বপনের দীর্ঘদিনের গ্রুপিংয়ের অবসান হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেলা আ’লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু তার সমর্থিত আ’লীগের সকল নেতাকমীদের তার নতুন ভবনের সামনে ডাকেন।

এ সময় উপস্থিত সকল নেতাকর্মীরা আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রীর মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পরে বিকাল ৩ টায় দিকে নৌকার প্রার্থী খুলনায় নির্বাচন কমিশনের ডাকা মিটিং সেরে ওই স্থানে উপস্থিত হলে লাল্টুর নেতৃত্বে তার সমর্থিত নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ফিরোজ আহম্মেদ স্বপনের হাতেহাত মিলিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান, জালালাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দীন, ইমাদুল ইসলাম, আসাদুজ্জামান তুহিন, শফিউল আজম শফি, আ’লীগ নেতা ফারুফ হোসেন, জয়দেব সাহা,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাস্টার আবদুর রব, যুবলীগ নেতা আতাউর রহমান,ছাত্রলীগ সভাপতি টিপু, সাধারণ সম্পাদক ফাহিমসহ আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অংগ সংগঠনের শতশত নেতাকর্মী।

আ’লীগ নেতা উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, দলীয় সিদ্ধান্ত মেয়ে নিয়ে আমরা সবাই নৌকার পক্ষে কাজ কবর। যাতে আগামী ৭ জানুযায়ী নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীক জয়লাভ করে।

নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ জানান, তালা-কলারোয়ার মানুষ জেগে উঠেছে। সকল দিধাদন্দ¦ ভুলে গিয়ে কলারোয়া উপজেলা তথা তালা উপজেলার আ’লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করছে। আমি আশা করি আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আমার নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল