বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বীরনিবাস পাচ্ছেন ১২ মুক্তিযোদ্ধা পরিবার

কলারোয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া বীরনিবাস পাচ্ছেন ১২ বীরমুক্তিযোদ্ধা পরিবার। ইতোমধ্যে ১১টি বীরনিবাসের পরিপূর্ণভাবে নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরেই এই বীরনিবাস হস্তান্তর করা হবে। সুদৃশ্যমান এই বাড়ি দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্থায়ী নিবাস হিসেবে রয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’র অধীন অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এই বীরনিবাস বাস্তবায়নে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর।

বীরনিবাস নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের রমজান আহমেদ, জিয়াউর রহমান জানান, তারা ১২টির মধ্যে ১১টি বাড়ির বিদ্যুৎ সংযোগসহ নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন করেছেন। একটি বাড়ির নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি। সে বাড়িটি হলো বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলীর বাড়ি। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় দ্রæত ও সঠিক ভাবে বীরনিবাস নির্মাণ হয়েছে এবং সঠিক সময়ে বীরমুক্তিযোদ্ধারা তাদের বীরনিবাস পেতে যাচ্ছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হওয়া ১১টি বীরনিবাস সরেজমিনে পরিদর্শনও করেছেন বলে জানা গেছে।

এবিষয়ে ঘোষণা আসলেই এই বাড়ির বরাদ্দপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের হাতে তুলে দেওয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, দৃষ্টিনন্দন এই বাড়ির দৈর্ঘ্য ৩১.২২ ফুট ও প্রস্থ ২২.৮ ফুট। যেখানে থাকছে ৩টি রুম, ১টি বারান্দা, ১টি ডায়েনিং রুম, ১টি কিচেন ও ২টি টয়লেট। বিদ্যুৎ সংযোগসহ পানি সরবরাহ ব্যবস্থা তো থাকছেই। প্রবেশদ্বারেই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। প্রতিটি বীরনিবাসের নির্মাণ ব্যয় ১৩লাখ টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বীরনিবাস পাচ্ছেন ১২জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাগণ।

এরা হলেন- উপজেলার বোয়ালিয়া গ্রামের জিয়াদ আলি ও আব্দুল মালেক, কেঁড়াগাছি গ্রামের আশরাফ আলি, ভাদিয়ালি গ্রামের আবু দাউদ, বলিয়ানপুর গ্রামের আব্দুর রউফ, হিজলদি গ্রামের আতিয়ার রহমান, সুলতানপুর গ্রামের নজরুল ইসলাম, মোহোর আলি ও আমজের আলি, কিসমত ইলিশপুর গ্রামের শেখ নুরু হোসেন, পূর্ব কোটা গ্রামের আবুল কাশেম এবং দেয়াড়া গ্রামের মোজাফ্ফর আলি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত