বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় দ্বিতীয় দিনে এ্যাথলেটিক্সের ফাইনাল খেলা সম্পন্ন

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার দ্বিতীয় দিনে এ্যাথলেটিক্স’র বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২৩’র দ্বিতীয় দিনের খেলায় বিভিন্ন গ্রুপের হাইজাম্প, লংজাম্প দৌড়, দড়ি খেলা, বর্ষা, চাকতি ও শর্টফুট নিক্ষেপ সহ একাধিক খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে জোন ভিত্তিক প্রতিযোগীতা শেষে বুধবার(১১ জানুয়ারী) বেলা পৌনে ১২ টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা পর্যায়ের এ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মাঠে উপস্থিত থেকে খেলাগুলি উপভোগ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক আঃ রউফ,মাস্টার জহুরুল ইসলাম, মাস্টার স্বপন কুমার সরকার, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন সহ শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়প্রেমী দর্শকবৃন্দ।

খেলাগুলি পর্যায়ক্রমে পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক স্বপন কুমার, মাস্টার আবুল কালাম আজাদ, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষিকা রিনা ঘোষ, শিক্ষিকা মাহফুজা খাতুন, শিক্ষক শফিকুল ইসলাম, মাস্টার তজিবর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল গফুর, মাস্টার আমিরুল ইসলাম।

খেলার ধারাভাষ্যে ছিলেন, ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন। আগামীকাল ১১ জানুয়ারী বৃহস্পতিবার একই ভ্যেনুতে সিংগা হাইস্কুল বনাম কয়লা হাইস্কুলের মধ্যে বালক ভলিবল ফাইনাল ও সরকারি পাইলট হাইস্কুল বনাম পানিকাউরিয়া হাইস্কুলের মধ্যে ক্রিকেট ফাইনাল খেলা শেষে বিকাল ৩ টায় সমাপনী অনুষ্ঠানে সকল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ