রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি‌তে ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় সপ্তগ্রামের জয়

অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছি‌তে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় সাতক্ষীরার ঘোনাকে হারিয়ে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব জয়লাভ করেছে।

মঙ্গলবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে গোলশূন্য নিয়ে উভয় দল বিরতিতে যায়। বিরতির শেষের দিকে সপ্তগ্রামের ১৩নং জার্সি পরিহিত খেলোয়াড় সামির গোল করে দলকে এগিয়ে নেন। শেষ মুহূর্তে প্লানট্রি শট পায় ঘোনা ফুটবল একাদশ এবং গোল করে সমতা ফিরিয়ে ট্রাইব্রেকারে‌ যায়। ট্রাইব্রেকারে‌‌ ঘোনাকে হারিয়ে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ মনোনীত হন সপ্তগ্রামের গোলকিপার নাজমুল।

খেলাটি পরিচালনা করেন মাস্টার মাসুদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন ও আনোয়ার হোসেন।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

বুধবার একই‌ মাঠে বাটরা‌ বনাম সুলতানপুর পরস্পরের মুখোমুখি হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন