বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সনাতনীদের ঘরে ঘরে চলছে ভাই ফোঁটার আয়োজন

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাঁটা, যম দেয় যমুনাকে ফোঁটা আমি দি ভাইকে ফোঁটা এরি ধারাবাহিকতায় কলারোয়ার সনাতনীদের ঘরে ঘরে চলছে ভাই ফোঁটার আয়োজন। ভাই ফোঁটার এই বিশেষ দিনে তাই ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বোন ভাইয়ের বাড়িতে অথবা ভাই বোনের বাড়িতে উপস্থিত হয়, বোনের আর্শিরবাদ নেওয়ার জন্য।

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা এই কয়েকটা কথার বাঁধনে কী সহজেই না বেঁধে ফেলা যায়, ভাই বোনের আবদার আর স্নেহের সম্পর্ককে। আর তাই ভাইফোঁটার মুহূর্তগুলি চির আনন্দের হয়ে থাকে সবার কাছেই। সারা বছর মুখিয়ে থাকা তার জন্যই।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে কলারোয়ার জয়নগর গ্রাম ঘুরে দেখা গেছে প্রতিটি সনাতন ধর্মালম্বিদের বাড়িতে ভাই ফোঁটার প্রস্তুতি চলছে। ভাই ফোঁটার প্রস্তুতি সরুপ বাটায় ধান, দুর্বা, কাঁচা হলুদ বাটা, ঘি, চন্দন, জলন্ত প্রদীপ, নানা ধরণের মিষ্টি একটি বাটায় সাজিয়ে ভাইয়ের সমূখে রেখে একে একে বোন তার ভাইয়ের কপালে ধান, দুর্বা, চন্দন, কাজল, কাঁচা হলুদ কপালে ছুইয়ে বলতে থাকে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা, যম দেয় যমুনাকে ফোঁটা আমি দি ভাইকে ফোঁটা, সেই সাথে তাঁদের দীর্ঘায়ু ও সুখ, সাফল্য, সমৃদ্ধি কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু