বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গায় চোরের উপদ্রব বৃদ্ধি! আতংকিত এলাকাবাসী

কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে সম্প্রতি বেশ কিছুদিন ধরে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রায়ই কোথাও না কোথাও থেকে চুরির খবর শোনা যাচ্ছে। এই চোর সিন্ডিকেটটি কে বা কারা পরিচালনা করছে তা প্রশাসন সহ কেউই আঁচ করতে পারছেন না। তবে চুরির বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কুশোডাঙ্গা ইউনিয়ন বাসী।

সূত্রে জানা যায়, অতিসম্প্রতি বেশ কিছুদিন থেকে কুশোডাঙ্গা ইউনিয়নের আশে পাশে রাতের আধারে আবারো চুরির ঘটনা ঘটে চলেছে। এতে আতংকিত হয়ে পড়েছে স্থানীয় বসবাসকারীরা। ছিচকে চোর গুলো বেপরোয়া হয়ে উঠেছে।
সম্প্রতি কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি বাজারের ফুয়াদের দোকানের তালা ভেঙ্গে ১০হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর।
কলাটুপি শহিদুলের একটি জলমটর চুরি হয়েছে। সেই সাথে আসবাবপত্র চুরি করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
রবিউল ইসলামের একটি জলমটর চুরি হয়েছে একই রাতে।
সিরাজুল বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় মাথার কাছ থেকে একটি মোবাইল ও নগদ ২৫হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর বা চোরেরা।
একই এলাকার সিরাজুল ইসলাম খুড়ুর একটি গরু চুরি হয়ে গেছে।
হোসেন শেখের বাইসাইকেল চুরি হয়েছে, চুরি হয়ে গেছে সামাদের বোনের জলমটরও।

একই ইউনিয়নের পিছলাপোল গ্রামের আব্দুস সালামের গ্রিলের তালা ভেঙ্গে ছাগল, একরামুলের জলমটর, মনিরুলের বাইসাইকেল, কামালের বাইসাইকেল, সহিদুলের জলমটর, মোহর আলীর জলমটর, আমজেদের ২টি ছাগল, আরশাফের ইলেকট্রিকের ব্যাটারি, রফিকুলের বাইসাইকেল, এসএম ভাটা থেকে মাটির কাটার মেশিন থেকে ব্যাটারি চুরি হয়েছে।

আর সর্বশেষ বৃহষ্পাতিবার রাতে কলাটুপি গ্রামের গনির পুকুরের ভিতর থেকে মাটির কাটার মেশিন থেকে ব্যাটারি চুরি হয়েছে।

স্থানীয় ফারুক হোসেন জানান, ‘হঠাৎ করেই চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের চিন্তিত করে তুলেছে। চোর চক্রটি রাতের বেলা প্রধান সুযোগ বলে মনে করছে।’

প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি এলাকাবাসী সচেতন হলেই কিংবা পাহারার ব্যবস্থা করলে এদের হয়তো ধরা বা ক্ষতি রোধ করা সম্ভব হবে বলে অনেকেই মনে করছেন।

ভূক্তভোগিরা অভিযোগ তুলে বলেন, ‘নেশার টাকা জোগাড় করতে অনেকে এ ধরনের কাজ করতে পারে।’

খোরদো পুলিশ ফাঁড়ির এসআই মামুনুর রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা এই চুরির সাথে সংশ্লিষ্ট তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা