শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর ইউনিয়নে বয়স্ক ভাতার নগদ অর্থ বিতরণ

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বয়স্ক সকল ভাতা ভোগীদের ভাতার টাকা বিতরণ করা হয়।

(২৩ফেব্রুয়ারি মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় থেকে বয়স্ক ভাতা ভোগীদের ভাতার টাকা বিতরণ করা হয়। জয়নগর ইউনিয়নের সকল ভাতা ভোগীদের বিগত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ভাতার টাকা বিতরণ করা হয়,মাসে ৫শত টাকা করে তিন মাসের ১৫শত টাকা করে বিতরণ করা হয়। উপজেলা সমাজ সেবা অফিসের তত্ত্বাবধানে কলারোয়া সোনালী ব্যাংকের সহযোগিতায় সকল ভাতা ভোগীদের মাঝে সুষ্ঠ ও পরিচ্ছন্ন ভাবে ভাতা বিতরণ করা হয়।

ভাতা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা নুরে আলম নাহিদ, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজর ছাবের আলী, আব্দুর সামাদ, সোনালী ব্যাংক সিনিয়র ক্যাশ অফিসার আব্দুর রহিম প্রমূখ।

উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ বলেন, ভাতা গ্রহীতাদের ভাতার টাকা নিতে আর উপজেলা সমাজসেবা অফিসে আসতে হবে না, নিজের মোবাইলে ঘরে বসে ভাতার টাকা পেয়ে যাবেন সকল ভাতা ভোগীরা।

তিনি আরও বলেন অনলাইন ভিত্তিক নগদ এ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে যাবে ভাতা ভোগীদের নিজ মোবাইলে আর তারই কার্যক্রম চলমান রয়েছে।বৃদ্ধ প্রতিবন্ধি বেক্তিদের কষ্টের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক