সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সরসকাটি হাইস্কুলের অফিস সহকারী আফিলুদ্দিন আর নেই

কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আফিলুদ্দিন আর নেই।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের মৃত পাচু মোড়লের পুত্র অবসরপ্রাপ্ত অফিস সহকারী আ’লীগ নেতা আফিলুদ্দীন(৭০) বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না..রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র,৩ কণ্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আছর নামাজ বাদ ক্ষেত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

জানাযা নামাজ পরিচালনা করেন মাও: নুর ইসলাম।

জানাযা নামাজপূর্বক আলোচনায় অংশগ্রহন শেষে নামাজে উপস্থিত ছিলেন তাল-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, মরহুমের একমাত্র পুত্র কায়কোবাদ কবির, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান ওজিয়ার রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সরসকাটি ইউ: মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল হক, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আ’লীগ নেতা আব্দুল আজিজ, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, বদরুজ্জামান বদরু , শরিফুল ইসলাম, আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল করিম, মাস্টার আব্দুল করিম, মাও: মুজিবুর রহমান, মোস্তফা গওসোল আজম, অফিস সহকারী আব্দুল জলিলসহ অসংখ্য মুসিল্লীগণ।

উল্লেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও শিক্ষক–কর্মচারী কল্যাণ সমিতিরি পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল