রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চাঁদআলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন নাকিলা ফুটবল একাদশ

কাজিরহাটে মরহুম চাঁদআলী সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায়চ্যাম্পিয়ন নাকিলা ফুটবল একাদশ ও রানার্স আপ হয়েছে রঘুনাথপুর ফুটবল একাদশ।

শুক্রবার (২২ অক্টোবর ২০২১)বিকাল ৪ টার সময় স্থানীয় কাজিরহাট কে এইচ কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাতক্ষীরা জেলা জর্জকোর্টের (সরকারি সহকারী কৌশলী) এপিপি আশরাফুল আলম বাবু।

উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম আলমগীর কবির, কাজিরহাট বাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আয়ুব আলী, ব্রজবাকসা মাদ্রাসার শিক্ষক আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য খায়রুল আলম, সাবেক ইউপি সদস্যা ফেরদৌসী বেগম, লাইলা নার্গিস।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মরহুম চাঁদআলী সরদারের পুত্র মিজানুর রহমান, জিল্লুর রহমান, জলিলুর রহমান।

এর আগে ৮ দলীয় মরহুম চাঁদআলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রথম খেলা শুরু হয়েছিল ৮ অক্টোবর।
আজ ২২ অক্টোবর টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো। ৯০ মিনিটের খেলা গোল শুন্য থাকার কারনে ট্রাইবেকারে ৪-১ গোলে নাকিলা ফুটবল একাদশ রঘুনাথপুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান মরহুম চাঁদআলী সরদারের পুত্র কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোরশেদ বলেন- বর্তমান কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামের যুব সমাজ খেলার দিকে মনোনিবেশ করেছে এটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয়।

আয়োজক কমিটির সভাপতি এ্যাড. আশরাফুল আলম বাবু বলেন- যুব সমাজকে মাদকমুক্ত করতেই স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক চেয়ারম্যান মরহুম চাঁদআলী সরদারের নামে টুর্নামেন্টের আয়োজন করেছি। আপনাদের ধারাবাহিক সহযোগিতা পেলে বিগত বছরের ন্যায় আগামীতে ধারাবাহিক ভাবে এই চাঁদআলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে চাই।

খেলাটির ধারাভাষ্যকার ছিলেন কেলালকাতা ইউনিয়ন যুবনেতা ইন্তাজ আলী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা