শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুকুরে সাঁতার কাটার সময় হৃদরোগে এসআই’র মৃত্যু

পুকুরে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে রাশেদুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা কলারোয়া থানার পুকুরে এ ঘটনা ঘটে।

রাশেদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

তিনি সাতক্ষীরার কলারোয়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, ‘এসআই রাশেদ গোসলের সময় পানিতে ডুবে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদে ঘটনাস্থলে যায় একটি টিম। দুই মিনিটের মধ্যেই অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম বলেন, সকাল ৯:৫০ মিনিটে কলারোয়া থানা পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় এসআই রাশেদুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, তিনি পানিতে সাতার কাঁটার সময় হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালের সব কার্যক্রম শেষে মরদেহটি কলারোয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, রাশেদুল ইসলাম গত দেড়মাস আগে কলারোয়া থানায় পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন। সকালে থানা পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান৷ তাৎক্ষণিক কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সংবাদ দিলে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

ওসি আরও বলেন, তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে৷ প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বাদ জোহর সাতক্ষীরা পুলিশ লাইনে জানাজা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা