শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গবাদিপশুর খামার, গাড়ির গ্যারেজ

কলারোয়ায় বিনা ভাড়ায় সরকারি কোয়ার্টারে দুই যুগ বসবাস!

কলারোয়া এলজিইডি অফিসের চতুর্থ শ্রেণীর (এমএলএস) কর্মচারি রহিমা খাতুন এখন কোটিপতি। রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠা রহিমা চাপে চ্যাপ্টা উপজেলা প্রশাসন। বিনা ভাড়ায় সরকারি কোয়ার্টারে বছরের পর বছর বসবাস করা রহিমা দখলবাজিতেও সিদ্ধহস্ত।

প্রভাব খাটিয়ে সরকারি বাস ভবন দখল করে সেখানে গড়ে তুলেছে গরুর খামারও। নিয়ম নিতির তোয়াক্কা না করেই সরকারি স্থাপনায় বসে চালিয়ে যাচ্ছে একাধিক ব্যবসা বানিজ্য। আর এভবেই একের পর এক অনিয়ম করে রহিমা এখন কোটিপতি।

উপজেলা প্রশাসনের আবাসিক এলাকায় তথ্যানুসন্ধানে জানা গেছে, ৪র্থ শ্রেনীর কর্মচারী রহিমা খাতুন প্রশাসনের সরলতার সুযোগ নিয়ে উপজেলা প্রশাসনের কর্মরত কর্মকর্তাদের আবাসিক কোয়াটার এখন দখল করে সেখানে তার নিজের মালিকানার প্রাইভেট কার ও ইজিবাইকের গ্যারেজ বানিয়ে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে।

একই সাথে প্রশাসনকে থোড়াই কেয়ার করে আবাসিক এলাকাতে গড়ে তুলেছে গরু, ছাগলের খামার। চলছে হাঁস মুরগী পালনও। উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সামনে নিজেকে অসহায় ও এতিম সন্তান আছে এমন পরিচয় দিয়ে লোক চক্ষুর আড়ালে দীর্ঘ ২০ বছর যাবত উপজেলা সমাজসেবা অফিসের সংলগ্ন গোলাপ নামে আবাসিক কোয়াটারে বিনা ভাড়া বসবাসসহ এসব ব্যবসা বানিজ্য করে আসছে। সেখানে গবাদি পশুর চারণ ক্ষেত্র পরিণত করেছে। উপজেলার গোটা আবাসিক এলাকা এখন রহিমার গো চারণভূমি। সেই অবৈধভাবে রাতের অন্ধকারে উপজেলার চত্বরে বিভিন্ন ফলজ অর্থাৎ আম, কাঠালের গাছের ডাল ও পাতা ভেঙ্গে গো-খাদ্য বানিয়ে দীর্ঘদিন যাবত পশু পালন করে আসছে।

এতে করে এখন আর তেমন উপজেলার গাছগুলোতে ফল-ফলাদি হয় না, পাশা-পাশি সরকারে লক্ষ্য লক্ষ্য টাকার বনজ সম্পদ ধ্বংস ও প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।

উপজেলার আবাসিক কোর্য়াটারের বসবাসরত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জানান, খামরের পশু-পাখির মল মূত্রের দূর্রগন্ধে আবাসিক এলাকায় বসবাস করার পরিবেশ মারাত্মক বিনষ্ট হচ্ছে।

এদিকের উপজেলা মসজিদের নিয়মিত কয়েকজন মুছাল্লিরা জানান, রহিমা খাতুনের দুটি গাভী প্রায় সময় মসজিদের সামনে বেঁধে রেখে ঘাস খাওয়ানো হয় এতে গাভীর মল মূত্র মাটিতে পড়ে থাকে, সে এটা পরিস্কারও করে না। এতে পায়খানার দুর্গন্ধ ছড়ায়। অনেকের রাতের ইশার নামাজ পড়তে আসলে মুছাল্লির পায়ে লেগে উজু নষ্ট হয়ে যায়। বেখিয়ালে পা পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও আছে। বারবার নিষেধ করার স্বত্বেও তিনি তা মান্য করেন না। মসজিদের মুছাল্লিদের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে গরু বেধে রাখে।

এলাকাবাসী জানান, তার স্বামী হাফিজুর রহমান উপজেলার ইলেকটিশিয়ান ছিলেন। গত ১৯৯৫ সালে বিদ্যুতের শাট খেয়ে মারা যান। তার পরে তিনি তদানিন্তন সাবেক নির্বাহী কর্মকতার কাছে অসহায়তা দেখি বয়স কমিয়ে এলজিইডি অফিসে ৪র্থ শ্রেনীর চাকরী নেন। আজ থেকে ২৬ বছর আগে তার স্বামী মারা যান, সেখান থেকে অদ্যাবধি উপজেলা এলজিইডি অফিসে চাকুরী করে যাচ্ছেন,।তার বর্তমান বয়স ৫৮ বছর সে কোনদিন বদলি হয়নি। এখনও চাকুরী আছে, ১০ বছর পরে অবসরের যাবেন। তার দুই ছেলে মধ্যে আব্দুল কাদেরকে অনেক টাকা ঘুষ দিয়ে পৌরসভার ইলেক চাকরী নেন সড়কবাতি কাজ করেন। রাতের বেলা এলজিইডি অফিসের নৈশ প্রহরী কাজ করেন।

রহিমা খাতুন বলেন, আমি গত ৩০ বছল যাবত এভাবে পশুপালনসহ বসবাস করে আসছি। কেউ আমাকে কিছু বলে না। বর্তমানে কুরবানীর হাটে কয়েকটা পশু বিক্রি করা হয়েছে। বর্তমানে ৫টি গরু, ৬টি ছাগল, ৬টি কবুতরসহ হাঁস মুরগী আছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো: নাজমুল হক জানান, ঘটনাটি জানা ছিলো না। আমি তদন্ত করে দেখব। ঘটনা সত্য হলে রহিমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন