সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৮ জুলাই

কলারোয়ায় ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত

কলারোয়া হাসপাতালে ২৫ জনের করোনা পরীক্ষা রিপোর্টে ৫ ব্যক্তির ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২০ ভাগ।

করোনা শনাক্তের হার কিছুটা নিন্মমুখি হলেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার (১৮ জুলাই) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় ৫ জনের করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন, হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য মতে, উপজেলা সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন।

করোনা পজিটিভ শনাক্তকারী ৫ ব্যক্তি হলেন, দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামের নজরুল ইসলাম(৭০), পৌর সভার তুলশিডাঙ্গা গ্রামের মিনা (৩৫), চন্দনপুর ইউনিয়নের সুলতানপুরের মফিজুল (৫৩), জয়নগর ইউনিয়নের খোর্দ্দ- বাটরা গ্রামের বেবি আক্তার ৩৮) ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার বিহারী নগর গ্রামের রশনি (২৮)।

এর মধ্যে ৩ জন মহিলা ও ২ জন পুরুষ। আক্রান্তদের বাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান সকলকে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা ও সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় পর্যায়ের প্রথম ডোজের ভ্যাক্সিন প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা