রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লকডাউন বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে উপজেলা চেয়ারম্যান লাল্টু ।। জনসচেতনতা সৃষ্টিতে দিনভর মাঠে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাতক্ষীরা জেলায় ঘোষিত লকডাউন বাস্তবায়নে ও সরকারি নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহবান জানিয়েছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

শুক্রবার (৪জুন) দিনভর তিনি উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় জনসাধারণের প্রতি এ আহবান জানান।

একই দিনে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন ভাদিয়ালি গ্রামের করোনা উপসর্গে মৃত মনিরুজ্জামানের বাড়ী লকডাউন হওয়ায় তার বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী ও স্যানিটাইজার সরবরাহ করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

তরিতরকারি, চাল, ডাল, তেল, মাছ, সাবান, স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ লকডাউন হওয়া বাড়িতে পৌছে দেন তিনি।

শনিবার (৫জুন) থেকে আগামি ১১জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, ‘সীমান্ত এলাকায় বিজিবি ও সাধারণ মানুষের সাথে নির্দেশিত লকডাউন মেনে চলতে ও ভারত থেকে কোন মানুষ বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়েছে। একই সাথে সরকারি নির্দেশনা মেনে চলতে সবার প্রতি অনুরোধ করা হয়েছে।

তিনি আরো জানান, ‘দক্ষিন ভাদিয়ালি গ্রামের করোনা উপসর্গে মৃত মনিরুজ্জামানের বাড়ী লকডাউন হওয়ায় জননেত্রী শেখ হাসিনার সরকারের উদ্যোগে কলারোয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে তার বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী ও স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে।’

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভাদিয়ালী ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আলফাজ হোসেন, স্থানীয় ইউপি সদস্য আরশাদ হোসেন, আ.লীগ নেতা আসাদুল ইসলাম, গ্রাম ডাক্তার মাসুদ হোসেন, সাইদুর রহমান এমপিসহ স্থানীয় কয়েকজন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব