রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রবের বিরুদ্ধে সহকারি শিক্ষিকাকে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। শ্লীলতাহানীর শিকার নারী শিক্ষিকার নাম মাহফুজা খাতুন (৪২)। ওই শিক্ষিকা সাতক্ষীরা বিজ্ঞ আমলী কলারোয়া আদালতে ২৩-০২-২০২১ তারিখে সিআর ৫৯/২১ নং মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল আনুমানিক ১০.৩০টায় বাদীনী অফিস কক্ষে গিয়ে ডিজি অফিসে অভিযোগের কারণ জিজ্ঞাসা করলে প্রধান শিক্ষক মো. আব্দুর রব অকথ্য ভাষায় গালিগালাজ, কিল-চড়, লাথি মেরে আহত করে এবং শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে অফিসের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা এসে তাকে উদ্ধার করে। এ সময় প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে ফিরে যাওয়ার প্রাক্কালে তাকে খুন, জখমসহ ক্ষতি করার হুমকি প্রদর্শণ করে।

এ বিষয়ে জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষক মাহফুজাকে মারপিট করে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, অডিটের বিষয় মাহফুজা জানতে চাইলে প্রধান শিক্ষক তাকে মারপিট করে কাপড় চোপড় ছিড়ে দেয়।

প্রধান শিক্ষক আব্দুর বরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে মাহফুজার দেখাই হয়নি।
সৌজন্যে: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল