শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৬০০ পরিবারের মাঝে কালের কন্ঠ শুভ সংঘের শীতবস্ত্র কম্বল বিতরন

সাতক্ষীরা কলারোয়ার সরসকাটিতে ৬০০ পরিবারের মাঝে কালের কন্ঠ শুভ সংঘের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে৷ সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি দাখিল মাদ্রাসায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী উপস্থিত থেকে এ সকল কম্বল বিতরণ করেন৷ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন৷ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, শীতবস্ত্র কম্বল বিতরনসহ সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে বসুন্ধরা গ্রুপের কালের কন্ঠ পত্রিকার স্বেচ্ছাসেবী অংগ সংগঠন কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনটি অত্যন্ত প্রশংসনীয়৷

কলারোয়া থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, সমাজের বৃত্তবান মানুষের উচিত শুভ সংঘ সদস্যদের মতো এভাবে অসহায় দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো৷ এবং সমাজের প্রতিটি অভিভাবকের উচিত সন্তান কোথায় যাচ্ছে এবং কিভাবে বেড়ে উঠছে তা খেয়াল রাখা যাতে মাদক মুক্তভাবে সমাজ গঠন হতে পারে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে৷ কালের কন্ঠ শুভ সংঘের কলারোয়া উপজেলা সভাপতি ফারুক হোসাইন রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রেখে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি নাসির উদ্দীন মৃধা, থানা ওসি তদন্ত হাফিজুর রহমান হাফিজ, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা, সরসকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য জয়দেব কুমার সাহা, কালের কন্ঠ শুভ সংঘের সাতক্ষীরা জেলা সভাপতি ফাহাদ হোসেন, শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুল হান্নান, এসময়ে শুভসংঘের সামির হোসেন, ইব্রাহিম হোসেন, ফারুক হোসেন, আব্দুল্লাহ হামিদ, মুসলিমা, রফিকুল, জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান, ফয়সাল আহমেদ, শাহানা আক্তার, সোহাগ হোসেন, জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন৷

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান