রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কল্পনা নয় ধারনা নয়, বাস্তব

কলামিস্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব বি,এম নজরুল ইসলাম সাবেক এমপি

কল্পনা নয় ধারনা নয়,বাস্তব

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যাহ্নে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদের সহধর্মিনী ঢাকার একটি হাসপাতালের ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইহকালে একমাত্র প্রত্যক্ষ সত্য হচ্ছে মৃত্যু। আর যা কিছু তার ব্যতিক্রম আছে। মৃত্যু প্রত্যক্ষ সত্য হলেও আপন জনেরা মেনে নিতে পারে না। একই দলের রাজনীতি করার সুবাদে আমি মনসুর আহমেদ কে ১৯৬৭ সাল থেকে জানি। প্রথম জীবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুইবার পার্লামেন্ট সদস্য, একবার জেলা পরিষদ চেয়ারম্যান এবং ধারাবাহিকভাবে দুইবার জেলা আওয়ামী লীগের সভাপতি।
সব মানুষেরা বিশ্ব সেরা, দেশ সেরা হতে পারে না। আর সবাই যদি বিশ্ব সেরা দেশ সেরা হয় তাহলে আমাদের মত অ্যামেচার সেবক তৈরি হবে কি করে? আমার এই লেখার উদ্দেশ্য মনসুর আহমেদ কে নিয়ে নয়। তবে মূল বিষয়ে যাওয়ার পূর্বে অবশ্যই তার একটি প্রেক্ষাপট থাকে। আমরা বর্তমান বিশ্ব সভ্যতার দাবিদাররা প্রত্যক্ষ যা কিছু তাকে সত্য বলে জানি। কিন্তু একটু তলিয়ে দেখলে দেখা যায় পরোক্ষ কারণই প্রত্যেক ঘটনার মূল কারণ। আর মূল কারণ জানিনা বলেই আমরা সদা ব্যক্তি বিভোরে এমন মত্ত থাকি যে পরোক্ষ কারণের প্রতি একবারও দৃষ্টিপাত করিনা। আমি এমন কোন জ্ঞানী গুণী ব্যক্তি নই যে ভাষায় প্রকাশ করে কাউকে বোঝাবো।

আমরা পুরুষ জাতি দীর্ঘ পারিবারিক জীবনে কখনো মনের ভুলেও স্ত্রীর খাওয়া দাওয়া সম্পর্কে খোঁজখবর নিই না বা প্রয়োজন বোধ করি না। অথচ সেই আমি বাড়িতে পালিত যা কিছু আছে তার খাওয়ার সংবাদ জানতে ভুল করিনা। প্রায় আটান্ন বছরের কর্মজীবনে দারিদ্রতা থেকে সচ্ছল হওয়ার ক্ষেত্রে, জীবনের প্রভূত ধন-সম্পদের মালিক হওয়ার ক্ষেত্রে, রাজনীতি এবং পেশাভিত্তিক অবদান রাখার ক্ষেত্রে স্ত্রীই একমাত্র পরোক্ষ দাবিদার।
বিশ্ব বীর নেপোলিয়ান বেনোপাট বলেছেন যে, “তোমরা আমাকে একটি ভালো মা দাও আমি তোমাদের একটি ভালো জাতি দেব”।
আমরা যারা কর্মক্ষেত্রে কমবেশি অভিজ্ঞতা অর্জন করেছি একটুখানি চোখ বন্ধ করে তলিয়ে দেখলে দেখতে পাই যে কর্ম জীবনে যেসব সন্তান সমাজ রাষ্ট্র কিংবা নিজ নিজ পেশায় সফলতা অর্জন করেছে তার আশিভাগ অবদান বলি আর যোগ্যতায় বলি না কেন তা মায়ের কারণে। আমরা পুরুষেরা মূলত ব্যস্ত থাকি নিজেকে নিয়ে, সাধ্যমত পরিবারের অর্থ যোগান দিই। সাক্ষ্য দিতে পারি এবং নিবিড় ভাবে লক্ষ্য করেছি যে, মায়ের চিন্তা চেতনা মনের অগোচরে সন্তান ধারণ করে। একজন বহুল পরিচিত খারাপ পুরুষের সন্তান কেবলমাত্র মায়ের গুনেই কর্ম ক্ষেত্রে অবদান রাখে।
দীর্ঘ জীবনে মুনসুর আহমেদের সাথে একই রাজনৈতিক অনুসারী হওয়া সত্বেও কখনো তার স্ত্রীকে দেখার সৌভাগ্য হয়নি। মা প্রয়াত নূরজাহান বেগমের দুটি সন্তান। একজন কন্যা সন্তান স্বনামধন্য ডাক্তার এবং পুত্র একটি বেসরকারি ব্যাংকের জেলার কর্মকর্তা।
তিনি একজন রত্নগর্ভা মা।
এই পরিচয়ই আমার মত স্বল্প জ্ঞানীর জন্য যথেষ্ট।

আসুন আমরা সবাই মিলে স্রষ্টার কাছে প্রার্থনা করি, পরম দয়ালু স্রষ্টা যেন তার ইহকাল পরকালের সকল গুনাহ মাফ করে দিয়ে স্বর্গবাসী করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা