শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাজ নেই রাজগঞ্জের ক্ষেতের শ্রমিকদের! মানবেতর জীবন-যাপন

চলতি ইরি-বোরো আবাদের ভরা মওসুমে যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ক্ষেত-খামারে কাজ করা শ্রমিকদের কর্ম সংকট দেখা দিয়েছে। যে কারণে শ্রমিকরা চরম অর্থ সংকটে জীবন-যাপন করছে। এই দ্রব্যমূল্যের বাজারে সংসারের চাহিদা মেটাতে না পেরে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা।

রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের দরিদ্র নাজিম উদ্দিন (৬০) জানান- আমার সংসার চালাতে হয় ক্ষেত-খামারে কাজ করে। কিন্তু এখন কাজ খুব কম। খুব অসুবিধার মধ্যে সংসার চালাতে হচ্ছে।

রাজগঞ্জের নেংগুড়া গ্রামের সোলাইমান হোসেন (৬৫) বৃদ্ধ বয়সেও তিনি ক্ষেতের কাজ করেন। নিজের কোনো চাষি জমি না থাকায় অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
তিনি জানান- দরিদ্র মানুষ হওয়ায় অন্যের জমিতে কাজ করে অর্জিত অর্থে চলে সংসার। এখন প্রতিদিন কাজ হয় না।

চালুয়াহাটি গ্রামের সিদ্দিক হোসেন (৪৫)। তিনি জানান- এখন ক্ষেতে কাজ কম তাই, গ্রামে গ্রামে যেয়ে বিভিন্ন রকম কাজ করছি। সংসারতো চালাতে হবে।

নাজিম উদ্দিন, সোলাইমান হোসেন ও সিদ্দিক হোসেনের মতো রাজগঞ্জ এলাকার শত শত শ্রমিক আছে। যারা প্রত্যেক দিন অন্যের ক্ষেতে কাজ না করলে সংসার চালে না। যে সমস্ত শ্রমিক অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে তারা প্রত্যেই দরিদ্র।

এক কথায়, একদিন কাজ না করলে চুলা জ্বলে না। এই শ্রেণির সহজ-সরল মানুষেরা বর্তমান সময়ে অত্যান্ত মানবেতর জীবন-যাপন করছে। এই দরিদ্র শ্রেণির মানুষেরা চলমান সংকট নিরসনের জন্য সরকারি প্রণোদনা দাবি করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা