শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন!

ঘটনা উল্টো। বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন!
যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জের পল্লীতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে এক প্রেমিক যুবক ১২ ঘন্টা অনশন করেছেন। অবশেষে প্রেমিকার বয়স পূর্ণ না হওয়ায় শুন্য ফলাফল নিয়ে বাড়ি ফিরতে হয়েছে ওই প্রেমিক যুবককে।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের রসলপুর গ্রামের মুনতাজ বিশ্বাসের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে- রাজগঞ্জের রসুলপুর গ্রামের মুনতাজ বিশ্বাসের মেয়ে স্থানীয় একটি মাদরাসার ৮ম শ্রেণী ছাত্রীর সাথে গভীর প্রেমের সম্পর্ক করে গোবিন্দপুর গ্রামের মৃত আমজেদ ফকিরের ছেলে আবু হুরাইরা (২০)। এরই সূত্রধরে এদিন বিকাল থেকে মেয়েটিকে বিয়ে করবে এই দাবিতে আবু হুরাইরা তার প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেন। দীর্ঘ ১২ ঘন্টা অনশন চলার পর প্রেমিকার বিয়ের বয়স হয়নি, এই কথায় অনশন ভঙ্গ করে প্রেমিক যুবক আবু হুরাইরা।

এ ব্যাপারে চালুয়াহাটি ইউপির স্থানীয় মেম্বার আবুজান জানান- মেয়ের বয়স কম হওয়ায়, ছেলে পক্ষের অভিভাবকদের ডেকে এনে এক সমঝোতার মাধ্যমে ভোর ৪টার দিকে আবু হুরাইরাকে তার চাচা সাইফুল ইসলামের কাছে দেয়া হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক